অভ্রবরণ চট্টোপাধ্যায়: উত্তরবঙ্গে পৌঁছে কন্যাশ্রীতেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মাঝরাতে চলে গেলেন উত্তরকন্যায়। জানা যাচ্ছে, কন্যাশ্রীতে নেটওয়ার্কের সমস্যা দেখা দিয়েছিল। ফলে নেপাল সংক্রান্ত খবরে নজর রাখতেই উত্তরকন্যায় চলে যান মমতা।
মঙ্গলবার তিনদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধে ডুয়ার্সে চা শ্রমিকদের জমির পাট্টা বিলি-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। উত্তরবঙ্গ সফর শুরুর আগে হিংসা বিধ্বস্ত নেপাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই দিনভর তাঁর নজরে ছিল নেপালের পরিস্থিতি। উত্তরবঙ্গে গিয়ে কন্যাশ্রী বাংলোয় পৌঁছনোর পর দেখা যায়, নেটওয়ার্কের সমস্যা। ফলে নেপালের খবর পেতে সমস্যা হচ্ছিল তাঁর। সেই কারণেই মুখ্যমন্ত্রী আর কন্যাশ্রীতে থাকতে চাননি। তাই মাঝরাতে চলে যান উত্তরকন্যায়।
প্রসঙ্গত, উত্তরবঙ্গে যাওয়ার সময় নেপালের অশান্তি নিয়ে মমতা বলেছিলেন, “নেপাল আমার দেশ নয়। এটা বিদেশি রাষ্ট্র। এই ব্যাপারে কথা বলতে পারি না। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশকে ভালোবাসি। কেন্দ্রীয় সরকার আমাদের কিছু বললে বলতে পারি। এটা কেন্দ্র দেখছে। আমার অনুরোধ থাকছে, সীমান্ত এলাকায় নজর রাখুন সকলে। কোনও গন্ডগোল জড়িয়ে পড়বেন না। ওখানে শান্তি ফিরে আসুক। আমারা মনে করি, পাড়া-প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকব।”
সর্বশেষ খবর
-
‘অভিনেতা হিসেবেই অনন্তকাল থেকে যেতে চাই’, অনন্ত সিংহর বায়োপিক নিয়ে আড্ডায় জিৎ
-
প্রস্তুতি ম্যাচে ব্যাট করলেও সংশয় কাটল না, শ্রীলঙ্কায় প্রথম টেস্টে খেলবেন গিল? মুখ খুললেন কোচ
-
বিএসএফের বৈঠক নিষ্ফলা, এখনও বাংলাদেশে বন্দি ভারতীয় চাষি
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!