দেবব্রত মণ্ডল, বারুইপুর: ১১ বছরের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার দম্পতি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে(Narendrapur)।
নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা নাবালিকা। বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকত সে। জানা গিয়েছে, ৬ এপ্রিল সন্ধেবেলা বাড়ি থেকে প্রতিবেশী ভাড়াটিয়া এক মহিলা, সুমিত্রা মণ্ডল ওই নাবালিকাকে নিয়ে যান। জানান, বাজারে যাচ্ছেন তাকে নিয়ে। এর পর ওই মহিলা ফিরে এলেও নাবালিকার হদিশ মেলেনি। এলাকায় খোঁজ খবর নিলেও কোনও লাভ হয়নি। পরবর্তীতে রাতেই পুলিশে নিখোঁজ ডায়েরি করে নাবালিকার পরিবার।
[আরও পড়ুন: বিজেপি-তৃণমূলের লড়াইয়ে নেপোয় মারে দই! দলীয় কার্যালয় থেকে চেয়ার নিয়ে চম্পট চোরের]
পরবর্তীতে নাবালিকার হদিশ মিলতে প্রতিবেশী ভাড়াটিয়া ও তাঁর স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায় পরিবার। তাঁদের অভিযোগ, নাবালিকাকে অপহরণ ও ধর্ষণ করা হয়েছে। এর পরই ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার বাবার অভিযোগ, তাঁর মেয়েকে পাচার করে দেওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তদের৷ এদিকে মূল অভিযুক্ত আকাশ মণ্ডলের দাবি, নির্যাতিতা তার সঙ্গে স্বেচ্ছায় গিয়েছিল। দুপক্ষের বক্তব্যের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষা ও গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে সরব নির্যাতিতার পরিবার।
[আরও পড়ুন: প্রচারে বেরিয়ে মহিলাদের চুমু, পিঠে হাত খগেনের! বিজেপি প্রার্থীর কাণ্ডে বিতর্ক তুঙ্গে]
সর্বশেষ খবর
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা
-
‘সুস্থ’ থাকবে ইঞ্জিন! বাজারে বিশেষ ‘লুব্রিকেন্ট’ আনল ইন্ডিয়ান অয়েল
-
সরস্বতী নদীর ধারে বেআইনি নির্মাণ, প্রতিবাদ করায় ডোমজুড়ে যুবককে বেধড়ক মার
-
আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা
-
সাত বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে গুঁড়িয়ে ফের সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন ভারত