Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Nalhati

পয়লা বৈশাখে নলহাটিতে ব্যবসায়ী খুন! মাঠ থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, কারণ ঘিরে ধোঁয়াশা

বুধবার সকালে এলাকারই একটি মাঠে ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৪:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৪:০৫

options
link
পয়লা বৈশাখে নলহাটিতে ব্যবসায়ী খুন! মাঠ থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, কারণ ঘিরে ধোঁয়াশা zoom
মাথায় ক্ষতচিহ্ন, সাতসকালে পরোটার দোকানে মিলল লাশ! তুমুল চাঞ্চল্য নিউটাউনে
Advertisement

নতুন বছরের প্রথমদিনে হাড়হিম কাণ্ড। মাঠ থেকে উদ্ধার মাছ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের নলহাটিতে (Nalhati)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয়েছে ওই ব্যবসায়ীকে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম মুকুল শেখ। তাঁর বয়স ৪২ বছর। বীরভূমের নলহাটি (Nalhati) থানার পাখাগ্রামের বাসিন্দা তিনি। পেশায় মাছ ব্যবসায়ী তিনি। বুধবার সকালে এলাকারই একটি মাঠে ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। জানা যায়, দেহটি মুকুল শেখের। পরিবারের সদস্যদের অভিযোগ, মুকুল শেখকে পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয়েছে। কিন্তু ঘটনার নেপথ্যে কে বা কারা তা এখনও স্পষ্ট নয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের কারও সঙ্গে কোনও অশান্তি ছিল কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে ফুঁসছে এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ঘটনায় জড়িতদের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.