বজ্রাঘাতে মৃত্যু হল এক মহিলা-সহ দুইজনের। শনিবার নদিয়ার নাকাশিপাড়ায় এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এদিন বিকেলে ব্যাপক ঝড়বৃষ্টির সময় বজ্রঘাতে ওই দুইজনের মৃত্যু হয়। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শনিবার দুপুর থেকে বৃষ্টি হয়েছে। সেই মতো নদিয়াতেও ঝড়বৃষ্টি হয়। এরপরই এই দুই মৃত্যুর খবর প্রকাশ্যে এল। মৃতদের নাম তপন প্রামাণিক (৫০) এবং উন্নতি সরকার (৩২)। তপন গোবিপুর এলাকার বাসিন্দা। অন্যদিকে উন্নতির বাড়ি দুর্গাপুর এলাকায়। শনিবার বিকেলে তাঁদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেলে যখন ঝড়বৃষ্টি শুরু হয়েছে তখন তপন প্রামাণিক পাটের জমিতে চাষের কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় আচমকা মাঠে বজ্রপাত হলে গুরুতর জখম হন তিনি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
অপরদিকে, উন্নতি সরকার ঝড়বৃষ্টির সময় বাড়িতে কাজ করছিলেন। সেই সময় বাড়ির একটি নারকেল গাছে বজ্রপাত হয়। সেই বজ্রাঘাতে উন্নতি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে আসার আগেই দু’জনের মৃত্যু হয়েছিল। একদিনে পরপর দুই মৃত্যুর ঘটনায় নাকাশিপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, বর্ষার মরশুম শুরু হতেই বজ্রপাতের ঘটনা বেড়ে চলেছে। প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার আবেদন জানিয়েছে প্রশাসন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যৌনতা থেকে অপরাধমূলক কনটেন্ট! অনূর্ধ্ব-১৬-দের সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধের পথে নিউজিল্যান্ড
-
ছাত্রের দুষ্টুমিতে শাসন কেন? ‘সবক’ শেখাতে বেল্ট খুলে প্রধান শিক্ষক, ক্লাস টিচারকে পেটালেন বাবা!
-
দ্রুত চুল ঝরছে জেন জি’র! কোন ৩ কারণে তরুণ প্রজন্মে বাড়ছে এমন সমস্যা?
-
‘ধর্ম দেখে টাকা দিতেন, ফেসবুকেই থাকুন’, অন্নপূর্ণা নিয়ে মমতাকে পালটা খোঁচা শুভেন্দুর
-
আজ থেকেই কার্যকর গুন্ডাদমন আইনের একটি অংশ, ভাঙচুর করলেই বিরাট ‘শাস্তি’, বড় বার্তা মুখ্যমন্ত্রীর