মেমারিতে (Memari) তৃণমূল পঞ্চায়েত সদস্যার রহস্যমৃত্যু! বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। বুধবার সকালে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পারেন পরিবারের সদস্যরা। এটি আত্মহত্যার ঘটনা নাকি, পিছনে অন্য কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুমিতা বন্দ্যোপাধ্যায়। বয়স ৫৫ বছর। তিনি মেমারির রসুলপুরে বাসিন্দা। সুমিতাদেবী মেমারি-১ ব্লকের নিমো-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ছিলেন। এ দিন সকালে নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় সুমিতাকে দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে আসেন প্রতিবেশীরাও। খবর দেওয়া হয় পুলিশে। মেমারি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। কী কারণে এই ঘটনা তা নিয়ে রহস্য ঘনিয়েছে।
আরও পড়ুন:
ভোটের ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই এমন অস্বাভাবিক মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে চর্চার শেষ নেই। নানা প্রশ্নও ঘুরপাক খাচ্ছে বাসিন্দাদের মনে। তিনি কী আত্মহত্যা করেছেন সেই প্রশ্ন উঠেছে। আত্মহত্যা করে না থাকলে ঠিক কী ঘটেছে পুলিশ তার তদন্ত করে রহস্য উন্মোচন করুক চাইছেন বাসিন্দারা। যদিও মৃতের স্বামী বাসুদেব বন্দ্যোপাধ্যায় দাবি করেন, পারিবারিক অশান্তির জেরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন তাঁর স্ত্রী। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুর্নীতি মামলার তদন্তে গরহাজির! খাদ্যদপ্তরের কর্তার বাড়িতে তল্লাশি দুর্নীতি দমন শাখার
-
অনুপ্রবেশে দাঁড়ি! ‘চিকেনস নেকে’র নিরাপত্তায় মেগা বৈঠক শাহের, জোর ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিডে’
-
শচীনের থেকে কোথায় এগিয়ে কোহলি? এবি’র মন্তব্যের পর এবার তথ্য দিয়ে ব্যাখ্যা নাইট প্রাক্তনীর
-
নারী স্বনির্ভরতায় দিশা দেখাবে পাটজাত পণ্য, হাতে-কলমে প্রশিক্ষণ শুরু বালুরঘাটে
-
২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?