হাওড়ার (Howrah) টিকিয়াপাড়ায় এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু! সকাল থেকে সাড়া শব্দ না পেয়ে ঘর থেকে উদ্ধার দেহ। জানা গিয়েছে, বাড়িতে একাই থাকতেন। প্রাথমিক অনুমান, অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু পিছনে অন্য কোনও কারণ আছে কি না, খতিয়ে দেখছে তদন্তকারীরা।
মৃত বৃদ্ধার নাম সুমিতা দে। বয়স ৬০ বছর। পুলিশ আরও জানিয়েছে, মহিলার কোনও সন্তান নেই। স্বামীও অনেকদিন আগেই মারা গিয়েছেন। তাই তিনি টিকিয়াপাড়ায় বাপের বাড়িতে একাই থাকতেন। তাঁর বাবা-মাও কিছুদিন আগে মারা যাওয়ায় তিনি একা হয়ে যান। বুধবার সকালে প্রতিবেশীরা তাঁকে দেখতে না পেয়ে দরজায় ধাক্কাধাক্কি করে সাড়া না পাওয়ায় হাওড়া থানায় খবর দেন। পুলিশ প্রৌঢ়ার ঘরের দরজা ভেঙে ঘরের ভিতর থেকে শোওয়ানো অবস্থায় সুমিতা দেবীর দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একা বাড়িতে থাকা ওই প্রৌঢ়ার অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি।
আরও পড়ুন:
একটি অস্বাভাবিক মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। সত্যিই কি অসুস্থতার কারণে মৃত্যু না কি, অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ময়নাতদন্তের রিপোর্ট না পেলে ঠিক কীভাবে প্রৌঢ়ার মৃত্যু হয়েছে তা পরিষ্কার হবে না বলে জানিয়েছেন তদন্তকারীরা। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন