পাশাপাশি ঘুমোচ্ছিলো দুটো বাচ্চা। আচমকা ঘর থেকে একটি শিশু উধাও! তন্য তন্য করে সারা বাড়িতে খোঁজাখোঁজি শুরু হয়। প্রায় তিন ঘণ্টা পর বাড়িতেই বাথরুমের বালতি থেকে উদ্ধার ১১ দিনের শিশুকন্যার দেহ! রবিবার সকালে হাড়হিম ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জে চাঞ্চল্য।
সবে ১১ দিন আগে মা হয়েছেন সাগরি খাতুন। রবিবার সকালে দাদার ছোট ছেলে, আর নিজের মেয়েকে এক বিছানাতেই পাশাপাশি ঘুম পাড়িয়ে ছাদে গিয়েছিলেন। সেই সময় ঘরে কেউ ছিল না বলেই জানা গিয়েছে। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে দেখেন, শিশুকন্যাটি বিছানায় নেই। গোটা ঘর লন্ডভন্ড হয়ে আছে। বাড়ির লোকেরা হন্যে হয়ে খুঁজতে থাকেন সারা বাড়ি। খবর দেওয়া হয় প্রতিবেশীদেরও। প্রায় ঘণ্টা তিনেক পর বাথরুমের বালতির ঢাকনা খুলতেই দেখা যায়, বালতি ভর্তি জলে শিশুটি উলটো হয়ে ভাসছে। ততক্ষণে ছোট্ট শরীরটা অসাড় হয়ে নীল হয়ে গেছে। ১১ দিনের সন্তানের এমন ভয়ঙ্কর পরিণতি শোকে পাথর মা। হাহাকার আর চোখের জল ছাড়া আঁকড়ে ধরার আর কিছুই নেই।
আরও পড়ুন:
উল্লেখ্য, সাগরির বাপের বাড়িতেই ঘটে এই হাড়হিম ঘটনা। মা-দাদা-বৌদির সঙ্গেই রঘুনাথগঞ্জের বাড়িতে থাকেন সাগরি ও তাঁর স্বামী। সদ্য মা সাগরি জানিয়েছেন, স্বামী ভোরবেলা কাজে বেরিয়েছেন। তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে ছাদে গিয়েছিলেন তিনি। কী ভাবে এই ঘটনা ঘটল, তা বুঝতে পারছেন না। প্রশ্ন উঠছে, ১১ বছরের শিশুকে বাথরুমের বালতির জলে চুবিয়ে খুন করা হল? এর নেপথ্যে জড়িত কারা? প্রতিবেশীদের অনেকের দাবি, ঘরের কেউ-ই করেছে। অনেকে বলছেন, ভিখারি সেজে বাড়িতে ঢুকে খুনের অভিযোগ তুলছে পরিবার। যদিও গোটা পাড়া ঘুরে কোনও ভিখারির দেখা মেলেনি বলে দাবি প্রতিবেশীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তদন্তে যান জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল এবং রঘুনাথগঞ্জ থানার আইসি সৌরভ চট্টোপাধ্যায়। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। শিশুটির মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফুটপাথে দুধ গরম কাণ্ডে মর্মাহত, অসহায় পরিবারের দায়িত্ব নিতে চান মমতা
-
‘ঠাকুরঘরে যাও, জিতলেই ৫০ হাজার’, ‘দাদাগিরি’র মঞ্চ থেকে স্ত্রীকে ভিডিও কলে রসিকতা সজলের
-
স্কুলে ২০ লক্ষ টাকা তছরুপ প্রধান শিক্ষকের! মাথায় গোবর-ডিম ঢেলে ‘শাস্তি’ অভিভাবকদের
-
মনোবিজ্ঞানের মেধাবী ছাত্রী, ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ভারতীয় তরুণীর!
-
ভাঙল ইশান খট্টরের ৩ বছরের প্রেম! ‘ধুরন্ধর গার্ল’ সারা অর্জুনের সঙ্গে মাখোমাখো রোম্যান্সই কাল?