কাঁকসায় প্রথম বর্ষের চিকিৎসক পড়ুয়ার রহস্যমৃত্যু! হস্টেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। সহপাঠী নমাজ পড়ে এসে বন্ধুর ঝুলন্ত দেহ দেখতে পারেন। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। কী করে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। খবর দেওয়া হয়েছে পরিবারকে। তদন্তে পুলিশ।
পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম অভিষেক কুমার। বয়স ২০। তিনি বিহারের সীতামারি এলাকার বাসিন্দা। কাঁকসার রাজবাঁধের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন। হস্টেলে থেকে পড়াশোনা করছিলেন তিনি। শুক্রবার দুপুরে তাঁর সহপাঠী তথা রুমমেট নমাজ পড়তে যান। ফিরে এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও অভিষেকের কোনও সাড়া পাওয়া যায়নি। দরজা ভেঙে ভেতরে ঢোকা হয়। তারপরই দেখা যায় সিলিং থেকে ঝুলছেন অভিষেক। তাঁকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শুভ্রশংকর ভট্টাচার্য বলেন, “হস্টেলে ওই পড়ুয়া ও সহপাঠী থাকত। সহপাঠী নমাজ পড়তে গিয়েছিল। ফিরে এসে ডাকাডাকি করেও তাঁর সাড়া পাওয়া যায়নি। কিন্তু কী কারণে তরুণের মৃত্যু তা জানা যায়নি।” আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডেপুটি কমিশনার রাসপ্রিত সিং বলেন, “হস্টেল থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়েছে। পড়ুয়ার পরিবারেও খবর দেওয়া হয়েছে। কী কারণে মৃত্যু এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।” ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য
-
নেপালে খোঁজ মিলল বাংলার দু’জনের, বাকিদের কী খবর? টিম পাঠাতে চান শুভেন্দু