রাজগঞ্জে লোপাট মিউটিশেন ফাইল। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে মিউটেশন ফাইল লোপাটে কাণ্ডে তল্লাশি বিশেষ তদন্তকারী দলের। কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে তদন্ত সিটের।
রাজগঞ্জে বিএলআরও দপ্তর থেকে ২০২১-২০২৫ সালের মিউটেশন ফাইল লোপাটের অভিযোগ ওঠে। সেই ঘটনায় কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের হয়। তদন্তের জন্য চলতি বছরের জানুয়ারি মাসে বিশেষ তদন্তকারী দল গঠন করে দেয় হাই কোর্ট। সেই ঘটনায় আজ, শনিবার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় বিশেষ তদন্তকারী দল। জিজ্ঞাসাবাদ করা হয়েছে আধিকারিকদের।
আরও পড়ুন:
ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে জমির মিউটেশন করা হয়। অর্থাৎ জমি বাড়ি ক্রয় বা বিক্রয়ের পর মালিকানা বদল হলে সেই রেজিস্ট্রেশন করার কাজ করে এই দপ্তর। রাজগঞ্জের সেই দপ্তর থেকে ২০২১-২০২৫ সাল পর্যন্ত করা মিউটেশনের ফাইল লোপাট হয়ে যায়। তা নিয়ে প্রশাসনিক অন্দরে প্রশ্ন ওঠে। জল গড়ায় হাই কোর্ট পর্যন্ত। সিট গঠনের পর এবার তদন্ত শুরু করল বিশেষ তদন্তকারী দল।
উল্লেখ্য, এর আগে রাজগঞ্জের বিডিও সুশান্ত বর্মনের বিরুদ্ধে সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কুমিল্যাকে খুনের অভিযোগ ওঠে। আদালতের নির্দেশে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। কিন্তু অভিযুক্ত বিডিও পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। এই আবহে সেই রাজগঞ্জের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে মিউটেশন ফাইল লোপাটে তদন্ত শুরু করল বিশেষ তদন্তকারী দল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের আকাশে বিপর্যয়, কানপুরে হুড়মুড়িয়ে ভাঙল বিমান, চলছে উদ্ধারকাজ
-
‘বৃষ্টির মধ্যে ৫ ঘণ্টা জঙ্গলে বসে…’, জলরোষে বিধ্বস্ত নেপাল থেকে কী জানালেন উদ্বিগ্ন খরাজ?
-
ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে টেস্ট! সারাংশের ‘নিষ্প্রাণ’ বোলিং নিয়ে চিন্তায় শুভমানরা
-
বাংলায় শিল্পের ‘অমৃতকাল’, নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের অফিস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থান
-
রাতে স্ত্রীর সাধের অনুষ্ঠান, সকালে চরম পদক্ষেপ শান্তিপুরের ইউটিউবার স্বামীর! নেপথ্যে পরকীয়া?