দেবব্রত মণ্ডল, বারুইপুর: প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরেই জয়নগরে খুন হয়েছিল মুর্শিদাবাদের যুবতী ৷ অজ্ঞাত পরিচয় ওই যুবতীর দেহ পাওয়া গিয়েছিল মাঠের পাশে। মহিলার মোবাইল থেকে দুজনের একসাথে ছবির সূত্র ধরে সাতদিনের মাথায় খুনের কিনারা করল পুলিশ ৷ জয়নগরে যুবতী খুনের ঘটনায় গ্রেপ্তার হল মূল অভিযুক্ত ৷
ধৃতের নাম গিয়াসউদ্দিন গাজী ৷ তাকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কর্মসূত্রে গুজরাটে থাকত বকুলতলা থানা এলাকার মনিরতটের বাসিন্দা গিয়াসুদ্দিন ৷ সোশাল মিডিয়ায় তার সঙ্গে আলাপ হয় মুর্শিদাবাদের বাসিন্দা লতিফা খাতুনের ৷ দুজনেই বিবাহিত ৷ দুজনরেই একাধিক প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে ৷ আলাপের পর ক্রমে দুজনের সম্পর্ক নিবিড় হয় ৷ মাঝেমধ্যেই গিয়াসুদ্দিনের কাছে টাকা চাইত লতিফা ৷ তা নিয়ে সম্প্রতি তাদের মধ্যে অশান্তি তৈরি হয় ৷ গিয়াসুদ্দিন ছাড়াও আরও একাধিকজনের সাথে সম্পর্ক তৈরি হয় লতিফার ৷ বিষযটি জানতে পারে গিয়াসুদ্দিন ৷ তারপর থেকেই দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ে ৷ মাঝেমধ্যেই অতিরিক্ত টাকার দাবি টানতে পারছিল না গিয়াসুদ্দিন ৷ সেই কারণেই তাকে খুনের পরিকল্পনা করে ৷ নিজের বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে মুর্শিদাবাদ থেকে লতিফাকে নিজের বাড়িতে ডাকে গিয়াসুদ্দিন ৷ তারপর তাকে খুন করে ফাঁকা মাঠের পাশে ফেলে দেওয়া হয় ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৮ তারিখ গভীর রাতে খুন করা হয় লতিফাকে। তার দেহ ফেলা হয় জয়নগরের মায়াহাউড়ি গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর রথতলা এলাকায় ফাঁকা ধানক্ষেতের পাশে ৷ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে নেমে লতিফা ও গিয়াসুদ্দিনের একসাথে ছবি পায় পুলিশ ৷ গিয়াসুদ্দিনের সাথে লতিফার সম্পর্কের বিষয়টি তখনই সামনে আসে ৷ ঘটনার পর থেকেই পলাতক ছিল গিয়াসুদ্দিন ৷ কয়েকদিন যাবত সে শ্বশুরবাড়িতে লুকিয়ে ছিল বলে জানা গিয়েছে ৷ কুলতলি থানা এলাকায় গিয়াসুদ্দিনের শ্বশুরবাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে ৷ পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটাই জানানো হয়েছে জেলা পুলিশ সূত্রে।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার