Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ২২ জুলাই ২০২৬
Murshidabad

ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের শ্রমিকের! বাড়ির একমাত্র রোজগেরেকে হারিয়ে হাহাকার

বাড়তি রোজগারের আশায় গত পাঁচমাস আগে কেরালায় কাজে গিয়েছিলেন আইনুল শেখ। সে রাজ্যের প্রেমবাভুর বলে একটি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি।

শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৭:১৭

link
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৭:১৭

options
link
ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের শ্রমিকের! বাড়ির একমাত্র রোজগেরেকে হারিয়ে হাহাকার zoom
মৃত আইনুল শেখের পরিবার।
Advertisement

ভিন রাজ্যে ফের পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু! মৃত ওই ব্যক্তির নাম আইনুল শেখ। কেরলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। গত কয়েকমাস আগেই সে রাজ্যে কাজে গিয়েছিলেন আইনুল শেখ। মৃত্যুর খবর মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়রামারী এলাকায় পৌঁছানো মাত্র কান্নায় ভেঙে পড়ে পরিবার। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন আইনুল। পরিবারে এতটাই আর্থিক অনটন যে, দেহ ফেরানোর সার্মথ্য পর্যন্ত নেই। যদিও খবর পেয়েই জলঙ্গীর বিধায়ক আব্দুর রজ্জাক খয়রামারী গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠুন বিশ্বাসকে মৃত ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে পাঠান। সবরকমভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। 

মৃত আইনুল শেখ সাগরপাড়ার খয়রামারী এলাকার বাসিন্দা। বাড়িতে নাবালক এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে। বাড়তি রোজগারের আশায় গত পাঁচমাস আগে কেরলে কাজে গিয়েছিলেন আইনুল শেখ। সে রাজ্যের প্রেমবাভুর বলে একটি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে কেরলে থাকাকালীনই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন আইনুল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। গত মঙ্গলবার হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হয়ে মৃত্যু হয় আইনুল শেখের। সেই খবর পরিবারের কাছে আসা মাত্র কান্নায় ভেঙে পড়ে পরিবার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে সংসারে এতটাই আর্থিক অনটন যে, কেরল থেকে দেহ আনতে একেবারে হিমশিম অবস্থা পরিবারের। এমনটাই পরিস্থিতি যে গ্রামের মানুষজন রাস্তায় চাঁদা তুলে দেহ ফেরত আনার চেষ্টা চালান। ঘটনার খবর জানতে পেরে জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক এবং জলঙ্গী উত্তরের ব্লক সভাপতি বিজন কুমার মণ্ডল খয়রামারী গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠুন বিশ্বাসকে ওই বাড়িতে পাঠান। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন মিঠুন বিশ্বাস। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে ভিনরাজ্যে একাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। এর মধ্যেই কেরলে কাজে গিয়ে ফের মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.