অতুলচন্দ্র নাগ, ডোমকল: ছোবল খাওয়ার পর সাপ হাতে ধরে সটান হাসপাতালে হাজির যুবক। চিকৎসক খতিয়ে দেখে অ্যান্টিভেনাম দেন। আরও উন্নত চিকিৎসার জন্য ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন তাঁকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের চর রাজাপুর পদ্মানদীর পাড়ে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সর্পাঘাতে অসুস্থ যুবকের নাম দীপেন মণ্ডল। তিনি চর রাজাপুরের বাসিন্দা।
বর্ষায় ফুঁসছে পদ্মা। এলাকায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় নদীতে জাগ দেওয়া পাট ছাড়িয়ে ঘরে তোলার জন্য নাওয়া খাওয়া ভুলেছেন কৃষক পরিবারের সদস্যরা। দীপেন মণ্ডলও ব্যতিক্রম নন। বুধবার সন্ধেয় পদ্মাপারে ভেজা মজুত পাটকাটি নিয়ে বাড়ি যাচ্ছিলেন দীপেন। তাঁর দাবি, সেই সময় একটি কালো রঙের সাপ তাঁর হাতে ছোবল দেয়। সাপের ছোবল খাওয়ার পরেও পাটকাটি সরিয়ে সাপটিকে ধরেন দীপেন। তারপর সাপটিকে একটি প্লাষ্টিকের জারে ভরেন। সটান হাজির হন রানিনগরের গোধনপাড়া ব্লক হাসপাতালে।
কর্তব্যরত চিকিৎসক সাপটি দেখে শনাক্ত করেন। সাপটিকে বিষধর বলে চিহ্নিত করেন চিকিৎসক। সাপের বিষের প্রতিষেধক দেন। দীপেনকে এরপর ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে, রাতে একটি প্লাষ্টিকের জারে ভরা জ্যান্ত সাপ নিয়ে গোধনপাড়া ব্লক হাসপাতালে উপস্থিতির খবরে চাঞ্চল্য ছড়ায়। রোগীদের আত্মীয়রা সাপটিকে দেখতে ভিড় জমান হাসপাতালে। যা সামাল দিতে হিমশিম অবস্থা হয় হাসপাতাল কর্মী ও কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা।
সর্বশেষ খবর
-
রাত পোহালেই মহাধামাকা, ‘দেশু ৭’ নিয়ে বিরাট ঘোষণা দেব-শুভশ্রীর
-
অধিনায়ক বৈভবের বুদ্ধিতে জব্দ বিপক্ষ, এক সিদ্ধান্তে মুকেশ-শামিদের নয়নমণি ‘বেবি বস’, ভাইরাল ভিডিও
-
‘থিমের নামে প্রতিমায় বিকৃতি নয়!’ মণ্ডপের পবিত্রতা রক্ষার আবেদন অগ্নিমিত্রার, অনুদান নিয়ে কী জানালেন?
-
রাখি উপলক্ষে একত্র হন, ফরিদাবাদে বেপরোয়া গাড়ি পিষে দিল চার ভাইবোনকে, মৃত ৩
-
ঝাড়গ্রামে নাবালিকাকে ধর্ষণ! গ্রেপ্তার অভিযুক্ত, প্রতিবাদে রাস্তা অবরোধ আদিবাসীদের
