Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ২২ জুলাই ২০২৬
Murshidabad

মুর্শিদাবাদের বিএলও মৃত্যুতে কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ছেলের, সরব সংগঠনও

মায়াদেবীর ছোট ছেলের অভিযোগ, তিনি বিএলও হতে রাজি ছিলেন না। কিন্তু কমিশনের ভয়ে তিনি বিএলও হতে বাধ্য হন। সবসময়ই চূড়ান্ত তালিকা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করতেন।

শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১২:১৪

link
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১২:১৪

options
link
মুর্শিদাবাদের বিএলও মৃত্যুতে কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ছেলের, সরব সংগঠনও zoom
Advertisement

মুর্শিদাবাদের (Murshidabad) বিএলও মৃত্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযোগ দায়ের করলেন মৃত বিএলও মায়ার মুখ্যোপাধ্যায়ের ছেলে রুবেল মুখোপাধ্যায়। শুক্রবারই লিখিত অভিযোগপত্র থানায় জমা দিয়েছেন তিনি। অভিযোগ, কমিশনের কাছে কাজ থেকে অব্যাহতি চেয়েছিলেন মায়া। তাঁর সেই দাবি মানা হয়নি। 

হরিহরপাড়া থানার চুয়াপুর গ্রামপঞ্চায়েতের শ্রীপুরে ২৫১ নম্বর বুথের বিএলওর দায়িত্ব পেয়েছিলেন মায়া মুখোপাধ্যায়। কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন। মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তিও ছিলেন। পরে বাড়ি ফেরেন। এদিকে শুনানি প্রক্রিয়ায় তাঁর বুথের ৩৫০ জনকে শুনানিতে ডাকা হয়। তাঁদের নাম বাদ গেলে বাড়িতে হামলা চালানো হতে পারে। এই আশঙ্কায় ভুগছিলেন তিনি। তাতেই শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে অভিযোগ পরিবারের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মায়াদেবীর ছোট ছেলের অভিযোগ, তিনি বিএলও হতে রাজি ছিলেন না। কিন্তু কমিশনের ভয়ে তিনি বিএলও হতে বাধ্য হন। সবসময়ই চূড়ান্ত তালিকা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করতেন। মায়ার মৃত্যুর পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের সরব হয়েছে বিএলওদের সংগঠনও।

উল্লেখ্য, শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মায়াদেবীর। পরিবারের সদস্যদের দাবি, বুথের বহু ভোটার হিয়ারিংয়ে ডাক পেয়েছিলেন। তাঁদের সকলের নাম চূড়ান্ত তালিকায় থাকবে কিনা, তা নিয়ে চিন্তায় ছিলেন বিএলও। সেই দুশ্চিন্তার জেরেই তাঁর মৃত্যু বলে অভিযোগ পরিবারের সদস্যদের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের  হরিহরপাড়ার শ্রীপুরে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.