বিজেপি কর্মী, এই সন্দেহ এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম আজিম খান। বয়স ২৩ বছর। নদিয়া জেলার অন্তর্গত কালিগঞ্জ থানার শেরপুর গ্রামের বাসিন্দা সে। জানা গিয়েছে, গত শুক্রবার আজিম খানকে বাড়িতে ঢুকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যু হয় আজিমের।
আরও পড়ুন:
পরিবার সূত্রে খবর, ঘটনার সূত্রপাত ভোটের ফলাফল ঘোষণার দিন। ওই দিন আজিম লিচু বাগানে পাখি তাড়াতে একটি পটকা ফাঠিয়েছিল। তাতেই তৃণমূলের ধারণা হয় বিজেপি জয়লাভ করায় পটকা ফাটিয়েছেন যুবত। এই অপরাধে শুক্রবার প্রথমে মসজিদে ঢুকতে দেওয়া হয়নি যুবককে। পরে বাড়ি গিয়েছে দুই ভাইকে বাঁশ ও লোহার রড দিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হল না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট