শান্তনু কর, জলপাইগুড়ি: ফার্মের মুরগিকে খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও ছেলের। পরিবারের আরও এক সদস্য গুরুতর অসুস্থ। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
নিহতেরা হলেন অনীতা কবিরাজ এবং তাঁর ছেলে সুব্রত কবিরাজ। জলপাইগুড়ির ময়নাগুড়ির বাকালির বাসিন্দা তাঁরা। কবিরাজ পরিবারের পোলট্রি ফার্ম রয়েছে। রাত দশটা নাগাদ বাড়ির পোলট্রি ফার্মে খাবার দিতে ঢুকেছিলেন কবিরাজ পরিবারের তিন সদস্য। সেই সময় গোটা ফার্ম শর্টসার্কিট হয়েছিল। তার ফলে একে একে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
[আরও পড়ুন: আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় CBI-কে নথি হস্তান্তর সিটের, সামনে আসবে কোন তথ্য?]
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনজনকেই। চিকিৎসকরা মা অনীতা কবিরাজ এবং ছেলে সুব্রত কবিরাজকে মৃত বলে জানান। পরিবারের আরও এক সদস্য রামচরণ কবিরাজ বর্তমানে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থাও বেশ আশঙ্কাজনক। চলছে চিকিৎসা। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোকস্তব্ধ আত্মীয় পরিজনেরা। থমথমে গোটা এলাকাও।
[আরও পড়ুন: ‘ছেলে নিরীহ, ওকে কেউ ফাঁসিয়ে থাকলে তাকেও ধরা হোক’, দাবি সঞ্জয়ের মায়ের]
সর্বশেষ খবর
-
আঁধারে ডুবেছে বাংলাদেশ! বিদ্যুৎ-গ্যাসের সংকটে বন্ধ শতাধিক বস্ত্র কারখানা
-
একের বদলে তিন দল চাই! উত্তরপ্রদেশে ‘আজব’ দাবিতে আন্দোলনে জেন জি ক্রিকেটাররা
-
রাশি অনুযায়ী কোন রঙের রাখি ফেরাবে দাদা বা ভাইয়ের ভাগ্য? জেনে নিন কেনার আগে
-
প্রেমিকের গাড়িতে ৩৪০০ চুমু প্রেমিকার! গোয়ালিওরের ‘চুম্বন গাড়ি’র ভিডিও ভাইরাল, চালন কাটল পুলিশ
-
বঙ্গবন্ধুর স্মৃতি ও আজকের বাংলাদেশ, কলকাতায় প্রকাশিত ‘ধানমণ্ডি ৩২, পোড়াবাড়ির সংলাপ’