ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি (BJP) বিধায়ক দেবাংশু পাণ্ডার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক! তাঁর নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চেয়ে মেসেজ পাঠানো হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, একাধিক জনকে হুমকি দেওয়া হচ্ছে! পাশাপাশি দেখা করার প্রস্তাবও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ঘটনা সামনে আসায় বিজেপির বিভিন্ন মহলে শোরগোল ছড়িয়েছে। বিষয়টি জানতে পেরে কালবিলম্ব না করে থানায় অভিযোগ জানিয়েছেন বিজেপি বিধায়ক।
জানা গিয়েছে, অতি সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডাকে এক ব্যক্তি ফোন করেছিলেন। ডায়মন্ড হারবারের নাইয়াপাড়ার ওই বাসিন্দা ফোনে জানান, বিধায়কের নাম করে তাঁর কাছে ফোন এসেছিল। বিষয়টি জানার পরেই ডায়মন্ড হারবার থানার পুলিশের দ্বারস্থ হন তিনি। সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখেন। প্রাথমিকভাবে দেখা যায়, বিধায়কের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে!
আরও পড়ুন:
একাধিক ব্যক্তিকে বিভিন্ন রকম মেসেজ করা হয়েছে। বিধায়কের নাম করে মেসেজে টাকাও দাবি করা হয়েছে! হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগ পেয়েই পুলিশ তদন্ত শুরু করেছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কীভাবে অ্যাকাউন্ট হ্যাক করা হল? সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন। বিজেপি বিধায়কের দাবি, এর আগেও বিধানসভা নির্বাচনের আগে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। এবার হোয়াটসঅ্যাপও হ্যাক করা হয়েছে। শুধু তাই নয়, তাঁর নম্বর থেকে টাকা চেয়ে কোনও মেসেজ, হুমকি এলে সাধারণ মানুষকে সতর্ক থাকা ও ভয় না পেয়ে অভিযোগ জানাতে আবেদন করেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জাহ্নবীর ‘অশ্লীল কন্টেন্ট’ মামলা: তারকা হলেই সব নিয়ন্ত্রণ করা যায়? প্রশ্ন দিল্লি হাই কোর্টের
-
বিজেপি নেতার বাড়ির পাঁচিলে সাদা থান, গাঁদার মালা, হুমকি চিঠিতে লেখা, ‘সাবধান হয়ে যা, নইলে…!’
-
হাসিনায় সম্পর্কে কাঁটা, সেই বাংলাদেশের দাবিতে ১৯টি অত্যাধুনিক রেল কোচ পাঠাল ভারত!
-
পায়ে ব্যথা, অথচ সমস্যা লুকিয়ে কোমরে! সায়াটিকার লক্ষণ চিনবেন কীভাবে
-
রস্টারের চাপে ঘুম হয় না! গাঁজার সঙ্গে ঘুমের ওষুধ খেয়ে বিমান চালাতে ওঠেন এয়ার ইন্ডিয়া পাইলট