কল্যাণ চন্দ্র, মুর্শিদাবাদ: বহরমপুর জেলে কয়েদিদের থেকে উদ্ধার দুটি মোবাইল। দুই বন্দিদের থেকে ফোন দুটি উদ্ধার করেছে সংশোধনাগার কর্তৃপক্ষ। এরপরই প্রশ্ন উঠছে কী করে ফোন নিরাপত্তার ফাঁক গলে বন্দিদের কাছে গেল? বন্দিরা সংশোধনাগার থেকেই কোনও চক্র চালাচ্ছিল কি না, সেই প্রশ্ন উঠছে।
জেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই কয়েদি গাঁজা, মদ পাচারের অভিযোগে জেলবন্দি রয়েছে। তাদের থেকে দুটি কিপ্যাড মোবাইল ফোন উদ্ধার করা হয়। কী করে বন্দিদের কাছে ফোন এল? তারা বাইরে কাদের সঙ্গে যোগাযোগ করত? সংশোধনাগারে বসেই কী কোনও মাদক চক্র চালাচ্ছিল তারা। না কি কোনও নাশকতার ছক ছিল? উঠছে একাধিক প্রশ্ন।
সংশোধনাগারের বর্তমান নিয়ম অনুযায়ী, একটি নির্দিষ্ট ঘরে গিয়ে পরিবারের সঙ্গে বন্দিরা ফোনে, ভিডিও কলে কথা বলতে পারে। পুরো কথাবার্তা জেল কর্তৃপক্ষের নজরদারিতেই হয়। সেই প্রক্রিয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই জায়গায় সংশোধনাগারে কী করে ফোন এল তা ভাবাচ্ছে রেল কর্তৃপক্ষকে। ফোন উদ্ধারের পর পুলিশকে ডেকে তা তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
সর্বশেষ খবর
-
‘ও আমার বগলের গন্ধ দারুণ ভালোবাসে’, স্বামীর কীর্তি ফাঁস করলেন গওহর!
-
ভারতীয় ও মার্কিনদেরই প্রবেশাধিকার! আমিরশাহীতে হোটেলে ঘর না পেয়ে ক্ষুব্ধ পাক সাংসদ
-
বিচ্ছেদ চাইতেই ব্ল্যাকমেল শুরু প্রেমিকের! মারধর, মানসিক নির্যাতনের জেরে চরম সিদ্ধান্ত ছাত্রীর
-
জিতেও শান্তি নেই, কুলদীপে ‘অখুশি’ গম্ভীররা, কলম্বোয় অভিষেক হবে ৩৩ বছরের ক্রিকেটারের!
-
বস যদি হয় এআই! সব রামপ্রসাদই হাবুডুবু খাবে উপায় খুঁজতে গিয়ে