হাওড়ার ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগাল ‘উন্মত্ত’ জনতা। ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয় উত্তেজিত এলাকাবাসী। তাঁদের অভিযোগ, এই পার্টি অফিস থেকে তোলাবাজি করা হত। টাকা না দিলে হুমকি তো ছিল। এছাড়াও বেআইনি কাজের ‘আঁতুড় ঘর’ পার্টি অফিস। সেই ক্ষোভ থেকেই আজ, বুধবার সন্ধ্যায় পার্টি অফিসে আগুন লাগিয়ে দিল ‘উন্মত্ত’ জনতা।
তৃণমূলের পার্টি অফিসটি হাওড়া ডোমজুড়ের নিবরা এলাকায় রয়েছে। অভিযোগ, ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূলের এই পার্টি অফিসে বেআইনি কাজকর্মের ‘আঁতুড় ঘর’ ছিল। স্থানীয়দের অভিযোগ, এই পার্টি অফিসে স্থানীয় দোকানদারদের ইলেকট্রিক মিটার বক্স রাখা ছিল। যা বিল আসত তার থেকে অনেক বেশি টাকা দোকানদারদের থেকে আদায় করা হত। তাছাড়া এই পার্টি অফিস বিলাসবহুল হোটেলের সমান বলেও দাবি স্থানীয়দের। ক্লাব-কাম-পার্টিঅফিসে খাট, সোফা থেকে ফ্রিজ সবই ছিল। স্থানীয়রা আরও জানিয়েছেন, তৃণমূল আমলে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।
আরও পড়ুন:
আজ, বুধবার সন্ধ্যায় ‘উন্মত্ত’ জনতা পার্টি অফিসে ভাঙচুর চালায়। অফিসের আসবাবপত্রে ভাঙচুর চালায়। তারপর আগুন লাগিয়ে দেওয়া হয়। দাউদাউ করেত জ্বলতে থাকে অফিস। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন অনেকটা নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এ যেন মহাতারকাদের বিশ্বকাপ! পেনাল্টি বিতর্ক এড়িয়ে জোড়া গোল কেনের, ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড
-
অন্নপূর্ণার তথ্য আপলোডে বাধা! আটক জিয়াগঞ্জের পুরপ্রধান, চলল ডিম থেরাপিও
-
পরিবর্তনের বাংলায় কমল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, নবান্নের সুরক্ষা থেকেও সরলেন জওয়ানরা
-
অবশেষে পশ্চিম এশিয়ায় যুদ্ধের অবসান! শান্তিচুক্তি স্বাক্ষর করল ইরান-আমেরিকা, খুলছে হরমুজ
-
রায়গঞ্জ নয়, শিলিগুড়িতে এইমস? ফাঁসিদেওয়া, মাটিগাড়া-নকশালবাড়িতে জমি দেখা শুরু