সাধারণ মানুষকে কোনওভাবেই হয়রান করা যাবে না। যেদিন কাজ হবে সেই দিনই আমজনতাকে আসতে বলতে হবে। সেইদিনই তাঁর কাজ করে দিতে হবে। সোমবার পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবনে একটি সরকারি অনুষ্ঠানে এসে জেলাশাসক সুধীর কোন্থমের কাছে এমনই আবেদন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। তাঁর একেবারেই স্পষ্ট কথা, “বিভিন্ন কাজ নিয়ে মানুষ বহু হয়রান হয়েছেন। প্রতারিত হয়েছেন। কিন্তু আর নয়। প্রশাসনের দরজায় আসা সাধারণ মানুষকে সঠিকভাবে পরিষেবা দিতে হবে। যেদিন কাজ হবে সেদিন আসতে বলুন। সেইদিনই কাজ করে দিতে হবে। ৫ দিন পর যদি তাকে আসতে বলেন, তাহলে সেদিনই কাজ করে দিন। অযথা মানুষকে হয়রানি করা যাবে না।”
এই বিষয়ে আরও খবর
স্বয়ং জেলাশাসকের কাছে পুরুলিয়ার বিধায়কের এমন কথাতে এদিন থেকেই কার্যত সতর্ক হয়ে গিয়েছেন এই জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। সেই বাম আমল থেকে তৃণমূল জমানা। এই দীর্ঘ সময়ে জঙ্গলমহলের মানুষজন কাজ নিয়ে প্রশাসনের দরজায় দরজায় ঘুরতে থাকা বা ধরনা দিয়ে পড়ে থাকা একেবারেই নতুন নয়। তাই পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় চাইছেন, প্রশাসনিক বা পরিষেবা সংক্রান্ত কাজ নিয়ে মানুষ যাতে একটুও হয়রানের মুখে না পড়েন।
বিধায়কের কথায়, “মানুষ বিজেপির কাছে বহু আশা করে ঢেলে ভোট দিয়েছেন। এটা সারা বিশ্বের কাছে পশ্চিমবঙ্গ রীতিমতো উদাহরণ হয়ে রয়েছে। যেভাবে গণতন্ত্রের উৎসবে সাধারণ মানুষজন স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছেন। ফলে মানুষের প্রত্যাশা পূরণ করতেই হবে।” সাধারণ মানুষের অভিযোগ, সবচেয়ে বেশি হয়রানের শিকার হতে হয় জমি সংক্রান্ত কোনও কাজের বিষয়ে। এমনকি জেলা শিক্ষা দপ্তরেও। এর যাতে পুরুলিয়ায় পুনরাবৃত্তি না হয় তাই এদিন সরাসরি ডিএম-র কাছে আবেদন রাখেন ওই বিধায়ক।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মমতাকে সরানোর ‘নথি’ নিয়ে কমিশনের দপ্তরে ঋতব্রতরা, দ্রুত জ্ঞানেশ সাক্ষাতে ‘আসল তৃণমূল’
-
প্রি-ওয়েডিং শুটে হবু স্বামীকে খুনের আগে পাসপোর্ট চুরি! পুণের হত্যাকাণ্ডের তদন্তে থ পুলিশ
-
‘আই অ্যাম ব্যাক’, জোড়া গোলে রোনাল্ডো দেখালেন ৪১ অবসরের নয়, পুনর্জন্মের বয়স…
-
ইরান যুদ্ধে ট্রাম্পের উপরে খাপ্পা রিপাবলিকানরাও! লড়াই থামাতে মার্কিন সেনেটে পাশ বিল
-
আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা! স্নাতকে ভর্তিতে ফাঁকা কলকাতার বহু কলেজ



