প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বেরিয়েছিল। তারপর থেকেই নিখোঁজ জাতীয় স্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন। পরিবারের তরফে বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করলেও হদিশ মেলেনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে মেয়েকে ফিরে পেতে পরিবারের সদস্যরা সোশাল মিডিয়াতেও গোটা বিষয়টা তুলে ধরেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দময়ন্তী সেন মধ্য হাওড়ার ৩০/২, উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা। বয়স ১৫ বছর। বৃহস্পতিবার সকালে দুধ আনার জন্য বেরিয়েছিল সে। তারপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। অবশেষে পরিবারের তরফে হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ জানিয়েছে, নিখোঁজ হওয়া নিয়ে একটি মামলাও করা হয়েছে। তদন্ত করতে গিয়ে পুলিশ সিসিটিভিতে দেখতে পায়, হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে সে ঘোরাঘুরি করছে। স্টেশনের চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে ঘোরাফেরা করছিল দময়ন্তী। কিছুক্ষণ পর তাকে আর দেখা যায়নি। তারপর কোথায় গেল, তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি।
আরও পড়ুন:
জানা গিয়েছে, জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছে দময়ন্তী। প্রতিদিন সকালে তার অনুশীলন থাকে। তাই সকাল সকাল উঠতে হয়। বুধবার রাতে তাড়াতাড়ি শুয়েও পড়েছিল। মোবাইল তার কাছেই ছিল। বাড়িতে কোনও ঝামেলা-অশান্তিও হয়নি। কিন্তু তারপরও কি এমন হল, তা বুঝতে পারছে না তার পরিবার। উদ্বিগ্ন প্রতিবেশী ও সতীর্থরা।
সর্বশেষ খবর
-
মালদহ বিমানবন্দর সম্প্রসারণে জমি সমীক্ষা শুরু, আকাশপথে আরও মসৃণ যোগাযোগই লক্ষ্য
-
মসজিদ চত্বরে নমাজের কর্মসূচি সিদ্দিকুল্লার, দমদম বিমানবন্দরে জারি ১৬৩ ধারা, মোতায়েন পুলিশ-র্যাফ
-
ট্রাম্পের হুঁশিয়ারি মিলিয়ে ইরানের সেতু-রেল স্টেশন-বিমানবন্দরে মার্কিন হামলা, নিহত অন্তত ৭
-
১৮০ ডিগ্রি ঘুরে আসন পুনর্বিন্যাসে কেন্দ্রকে সমর্থন? প্রথমবার মুখ খুললেন স্ট্যালিন
-
মুর্শিদাবাদ দুর্ঘটনার তদন্তে বিশেষ কমিটি, মৃতদের পরিবারকে ১০ লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা রেলের