Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Shason

নাবালিকাকে ‘ধর্ষণে’র চেষ্টা সিপিএম কর্মীর, খুনের হুমকি! ছুটে গেলেন কামদুনির টুম্পা

শাসন থানার শিমুলগাছি গ্রামের বাসিন্দা ওই নাবালিকা।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৯:৫৬

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৯:৫৬

options
link
নাবালিকাকে ‘ধর্ষণে’র চেষ্টা সিপিএম কর্মীর, খুনের হুমকি! ছুটে গেলেন কামদুনির টুম্পা zoom
শাসনে শিশুর 'যৌন হেনস্তা'। প্রতীকী ছবি।
Advertisement

ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা প্রতিবেশী বৃদ্ধের! কাউকে জানালে তাকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীকালে বিষয়টা প্রকাশ্যে আসায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। খবর পেয়েই এদিন নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলতে ছুটে যান কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল।

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার শাসন থানার শিমুলগাছি গ্রামের বাসিন্দা ওই নাবালিকা। পরিবার সূত্রে খবর, ঘরে এক দাদার সঙ্গে খেলছিল সে। দাদা বেরিয়ে যাওয়ার পর একাই ছিল নাবালিকা। সেই সুযোগকেই কাজে লাগায় অভিযুক্ত। ঘরে ঢুকে নাবালিকার উপর চড়াও হয় এলাকায় সিপিএম কর্মী বলে পরিচিত ওই বৃদ্ধ। অভিযোগ, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এরপর কাউকে তা জানালে খুনের হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ। যদিও বিষয়টা চাপা থাকেনি। নির্যাতনের ঘটনার কথা ছড়িয়ে পড়তে গ্রামবাসীরা রাতেই হাজির হন শাসন থানায়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির যাবে জানি বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা।

Advertisement

নির্যাতিতা বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে। নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে যান কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল। তাঁর দাবি, শাসন থানার আইসির প্রশ্রয়ে অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে। ভয় দেখিয়ে নির্যাতিতার পরিবারের মুখ বন্ধ করিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ তাঁর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.