দেবব্রত মণ্ডল, ক্যানিং: তৃণমূল পঞ্চায়েত সদস্যকে খুনের হুমকি! তারপরই ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি। গ্রেপ্তার নাবালক। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। তদন্তে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত নাবালকের বিরুদ্ধে আগেই এলাকায় চুরি ও বিভিন্ন অপরাধের অভিযোগ উঠেছিল। তা নিয়ে সালিশি সভাও বসে। পঞ্চায়েত সদস্য জয়ন্ত হালদার ও অন্যান্যরা নাবালককে অপকর্ম থেকে দূরে থাকতে বলেন। অভিযোগ, সেই থেকে নাবালক জয়ন্ত ও তাঁর অনুগামী বাঁটুল মণ্ডলকে খুনের হুমকি দিতে থাকে। তাঁদের খুন করবেন এমন কথা নাকি ধৃত কয়েকজনকেও জানিয়ে ছিল। এমন খবর এলাকায় চাউর হতেই পঞ্চায়েত সদস্য জয়ন্ত হালদার ও তাঁর অনুগামী ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে তার বাড়ি থেকে ধারালো অস্ত্র-সহ গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, “পাড়ারই বছর ১৬-র নাবালক। এলাকায় ও হাট বাজারে বেশ কয়েকবার চুরি ছিনতাই করেছে বলে অভিযোগ রয়েছে। কয়েকবার শালিসি সভাও বসেছিল। সেখানে বিচার করেছিলাম। আমার প্রতি আক্রোশ ছিল বোধ হয়। সেই কারণে খুন করার পরিকল্পনা করেছিল। আতঙ্কে ছিলাম। পুলিশে অভিযোগ জানাই। পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় খুশি।” অন্যদিকে, অভিযুক্তকে গ্রেপ্তার করে সব দিক খতিয়ে দেখছে ক্যানিং থানার পুলিশ।
সর্বশেষ খবর
-
রান্নাঘরে মুঘলযুগের মশলা! কটন ক্যান্ডির সঙ্গে তুলনা টেনে মুন্ধেরকে ‘টিপ্পনি’ টুইঙ্কেলের
-
‘আমার নাম করে টাকা চাইলে…’, তোলাবাজদের বিরুদ্ধে কড়া ‘অ্যাকশনে’র হুঁশিয়ারি বিধায়ক রত্নার
-
ঘুমের মধ্যেই চিরঘুম! রাতের বৃষ্টিতে ভাঙল মাটির বাড়ি, দেওয়াল চাপা পড়ে মৃত্যু বাবা-মেয়ের
-
আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নে ভয়ংকর হড়পা বান! অন্তত ২০ জন নিখোঁজ, মৃত্যুর আশঙ্কা
-
যুক্তরাষ্ট্র ওপেনে ইন্দ্রপতন! দু’দশক পর প্রথম রাউন্ডে চোখের জলে বিদায় জোকোভিচের