অন্নপূর্ণা যোজনার টাকা যাঁরা পাচ্ছেন না, তাঁদের হিলকার্ট রোডের বিধায়ক দপ্তরে গিয়ে তথ্য জমা করতে অনুরোধ করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। রবিবার কলকাতা যাওয়ার সময় নিজের সোশাল মিডিয়ায় এই বিষয়ে লাইভ করেন। তিনি সেখানে যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাদের অনুরোধ করেন সোমবার দুপুরের মধ্যে সমস্ত তথ্য জমা দিয়ে দিতে।
শিলিগুড়ি শহরে মাত্র ৩৫হাজার মহিলা অন্নপূর্ণা পেয়েছে। যারা পাননি তারা কখনও পুরনিগম কখনও মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়েছেন। এদিকে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ শহরে ফিরে অন্নপূর্ণা প্রাপকদের বাড়িতে গিয়ে স্টিকার সাঁটিয়ে দেন। কিন্তু ওইসময়ই তিনি বহু মহিলার কাছে অভিযোগ পান যে তারা এখনও টাকা পায়নি। এরপর তিনি হিলকার্ট রোডে তাদের বিধায়ক কার্যালয়ে তাঁদের নাম জমা নেওয়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন:
এদিন তিনি লাইভ করে বলেন, “যিনি বা যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাঁরা দ্রুত বিধায়ক কার্যালয়ে যান। সেখানে গিয়ে সোমবার দুপুর দেড়টার মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করার পাশাপাশি সমস্ত তথ্য জমা দিন। আমি সেটা নারী শিশু কল্যাণমন্ত্রীর কাছে জমা করে দেব। আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। ৩৫ হাজার মহিলা পেয়েছেন। বাকিরাও পেয়ে যাবেন। কিছু সমস্যার কারণে হয়তো আসেনি। আপনারা জমা দিলেই বাকিটা আমি দেখে নেব।” এছাড়া তিনি অনুরোধ করেন যারা পেয়েছেন তাদের বাড়িতে ওয়ার্ড থেকে লোকজন গেলে স্টিকার সাঁটাতে সহযোগিতা করার জন্য। তবে না পাওয়ায় মন খারাপ না করারও আবেদন জানান মন্ত্রী। দেরি হলেও সকলেই টাকা পাবেন বলে তাঁর আশ্বাস।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঘুমের মধ্যেই চিরঘুম! রাতের বৃষ্টিতে ভাঙল মাটির বাড়ি, দেওয়াল চাপা পড়ে মৃত্যু বাবা-মেয়ের
-
আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নে ভয়ংকর হড়পা বান! অন্তত ২০ জন নিখোঁজ, মৃত্যুর আশঙ্কা
-
যুক্তরাষ্ট্র ওপেনে ইন্দ্রপতন! দু’দশক পর প্রথম রাউন্ডে চোখের জলে বিদায় জোকোভিচের
-
শিয়ালদহ স্টেশনে নেই পর্যাপ্ত জল, কাজ করেনি অগ্নি নির্বাপণ ব্যবস্থাও, দমকলের অভিযোগে কী যুক্তি রেলের?
-
‘চিনা সরকারই দায়ী’, নেপাল বিপর্যয় থেকে বেঁচে ফিরে বেজিংকে দুষছেন উত্তরপাড়ার পর্যটক