কোদাল হাতে পুকুর পরিষ্কার করলেন রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। রবিবার সকালে বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডের লোকো কলোনি এলাকায় একটি পুকুরে নেমে নিজে হাতে পরিষ্কারের উদ্যোগ নেন তিনি। এরপর ইন্দোরের মতো বর্ধমানকে গ্রিন সিটি তৈরির বার্তা দেন মন্ত্রী। তিনি জানান, বিগত ৫০ বছর ধরে বিগত সরকাররা রাজ্যজুড়ে নোংরা করে রেখেছে। সেই আবর্জনা পরিষ্কারের জন্য কোদাল-ঝাঁটা হাতে নামতে হচ্ছে।
বর্ষার সময় বর্ধমান শহর জলমগ্ন হয়ে যাচ্ছে। বিগত সরকারের গাফিলতির কারণে এই সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ মন্ত্রী। ড্রেনের নোংরা জল বাড়িতে ঢুকে যাচ্ছে। এতদিন বাঁকা নদ ও অন্যান্য নদী নালার কোনও ড্রেজিং হয়নি। রাজ্যে পালাবদলের পর ইতিমধ্যেই শুরু হয়েছে নদ পরিষ্কারের কাজ। আজ মন্ত্রী নিজে আবর্জনা পরিষ্কারের এই কর্মসূচি হাতে নেন। তিনি জানান, মানুষের পাশাপাশি পরিবেশকেও সুস্থ রাখতে হবে। পরিবেশকে সুস্থ রাখতে কোনও পদক্ষেপ করেনি বিগত সরকার। দেশকে সুস্থ রাখতে হলে পরিবেশকে সুস্থ রাখতেই হবে। বর্ধমানকে ক্লিন সিটি ও গ্রিন সিটি তৈরির বার্তা দিয়ে এদিন একটি ব়্যালিতেও অংশ নেন মন্ত্রী।
আরও পড়ুন:
তিনি আরও জানান, পরিবেশকে পরিষ্কার রাখতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেও। মানুষ সচেতন থাকলে তবেই পরিবেশ সুস্থ থাকবে। ডেঙ্গি, ম্যালেরিয়া রুখতে এই উদ্যোগ খুবই জরুরি বলে জানান মন্ত্রী। মৌমিতা বলেন, “আগামী দিনে বর্ধমানকে গ্রিন সিটি ও ক্লিন সিটি হিসেবে তুলে ধরব। এর জন্য আজ থেকে আমাদের পদক্ষেপ শুরু হল। সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে এই কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের