সংসারের অভাব মেটাতে ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন বীরভূমের (Birbhum) যুবক। কয়েক মাস কাজ করার পর টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত আর বাড়ি ফেরা হল না। রাজস্থানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। মৃতের নাম সুকল টুডু, বাড়ি বীরভূমের লাভপুরে। দুর্ঘটনার খবর বাড়িতে আসার পরই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। মৃতদেহ বীরভূমে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।
ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাংলার শ্রমিকরা হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ। দুর্ঘটনায় মৃত্যুর পাশাপাশি খুনের ঘটনাও সামনে আসছে। এবার সেই তালিকায় যোগ হল রাজস্থানের ঘটনা। বীরভূমের লাভপুরের চৌহাট্টা এলাকার সুবলপুর গ্রামের বাসিন্দা ওই পরিবারের। জানা গিয়েছে, সংসারে অভাব রয়েছে পরিবারের। সেজন্য একসময় অর্থ রোজগারের জন্য রাজস্থান পাড়ি দিয়েছিলেন ওই যুবক। প্রায় ৬ মাস ধরেই তিনি রাজস্থানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
আরও পড়ুন:
বেশ কিছু অর্থ উপার্জনের পর দিন কয়েকের জন্য বাড়ির ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন বছর ২৬-এর ওই যুবক। আজ, সোমবার তাঁর রাজস্থান থেকে বাড়ি ফেরার জন্য রওনা হওয়ার কথা ছিল। গতকাল, রবিবার রাত আটটা নাগাদ কাজ সেরে বাড়ি ফিরছিলেন সুকল টুডু। সেসময় ভয়াবহ দুর্ঘটনা হয় তাঁর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। স্থানীয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরে পরিচয়, ঠিকানা, ফোন নম্বর জেনে লাভপুরের বাড়িতে এই দুঃসংবাদ জানানো হয়। মর্মান্তিক খবর পাওয়ার পরেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, আজ, সোমবারই রাজস্থান থেকে টাকা-পয়সা নিয়ে সুকলের রওনা হওয়ার কথা ছিল বলে খবর। সেই কথা ফোনে পরিবারের সদস্যদের জানিয়েওছিলেন তিনি। মৃত্যুর খবর পেয়ে শোকগ্রস্ত প্রতিবেশীরাও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে
-
ভুল নিয়মে পরলেই ঘোর অমঙ্গল, শুক্রের কৃপা পেতে কীভাবে হিরে ধারণ করবেন?
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়