Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬
Baruipur Incident

‘আইনের শাসন প্রতিষ্ঠা, পুলিশ ভালো করেছে’, বারুইপুর এনকাউন্টারে বার্তা অভয়ার মায়ের

বারুইপুর 'ধর্ষণ ও খুন' কাণ্ডে এক অভিযুক্ত এনকাউন্টারের মারা গিয়েছে। সেই ঘটনার জোর চর্চা হয়েছে। তৃণমূল জমানায় আর জি কর কাণ্ড নাড়িয়ে দিয়েছিল। হাসপাতালের মধ্যেই তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছিল! বারুইপুর এনকাউন্টারের ঘটনায় বার্তা দিলেন অভয়ায় মা, পানিহাটির বর্তমান বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৪:২৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৪:২৫

options
link
‘আইনের শাসন প্রতিষ্ঠা, পুলিশ ভালো করেছে’, বারুইপুর এনকাউন্টারে বার্তা অভয়ার মায়ের zoom
বারুইপুর এনকাউন্টারে বার্তা অভয়ার মায়ের।

বারুইপুর ‘ধর্ষণ ও খুন’ কাণ্ডে এক অভিযুক্ত এনকাউন্টারে মারা গিয়েছে। সেই ঘটনার জোর চর্চা হয়েছে। তৃণমূল জমানায় আর জি কর কাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। হাসপাতালের মধ্যেই তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছিল। বারুইপুর এনকাউন্টারের ঘটনায় বার্তা দিলেন অভয়ায় মা, পানিহাটির বর্তমান বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তাঁর কথায়, “এখানে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিগত সরকারের আমলে আমরা এখনও বিচার পাইনি।” আর জি কর কাণ্ডেও সুবিচার তাঁরা এবার পাবেন, সেই কথা আরও একবার জানিয়েছেন অভয়ার মা।

আর জি করের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। কিন্তু সেই ঘটনায় সুবিচার মেলেনি বলে মৃতার মা-বাবার অভিযোগ। সেই সময়ের তৃণমূল সরকার ও পুলিশ আসল তথ্য গোপন করেছে বলে প্রায় প্রতি পদে অভিযোগ উঠেছিল। তৃণমূলের আমলে বিচারপ্রক্রিয়া হত না, সেই অভিযোগও করেছেন অভয়ার মা। রাজ্যে পালাবদলের পরে বিজেপি সরকার গঠন হয়েছে। বারুইপুরে এক অভিযুক্ত এনকাউন্টারের মারা গিয়েছে। গতকাল রাতে ঘটনার পুননির্মাণের জন্য অভিযুক্তকে নিয়ে যাচ্ছিল পুলিশ। অভিযোগ, সেসময় পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালাতে গিয়েছিল ওই যুবক। সেই প্রেক্ষিতে এনকাউন্টার করে পুলিশ। অভিযুক্তকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন বিধায়ক রত্না দেবনাথ বলেন, “এখানে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিগত সরকারের আমলে আমরা যেমন এখনও বিচার পাইনি। আমাদের মুখ্যমন্ত্রী শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।” তিনি আরও বলেন, “আমি মনে করি, পুলিশ ভালো করেছে। একজন ধর্ষক শেষ হয়েছে। এভাবে যদি পদক্ষেপ করা হয়, তাহলে হয়তো বাচ্চা মেয়েদের বাঁচানো যাবে আগামী দিনে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.