Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬
Suvendu Adhikari

‘উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ’, ১২৫ দিনের কাজ থেকে মেডিক্যাল কলেজ, কার্শিয়াংয়ে নিয়োগ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

১ জুলাই থেকে জি রামজি প্রকল্পের কাজ, মেডিক্যাল কলেজ, পুলিশে দ্রুত নিয়োগ নিয়ে বড় বার্তা দিয়েছেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৭:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৭:০০

options
link
‘উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ’, ১২৫ দিনের কাজ থেকে মেডিক্যাল কলেজ, কার্শিয়াংয়ে নিয়োগ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর zoom

পাহাড়ে বিপুল জন সমর্থন পেয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী হওয়ার পর, প্রথম কার্শিয়াংয়ে গিয়ে উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ১ জুলাই থেকে জি রামজি প্রকল্পের কাজ, কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ, পুলিশে দ্রুত নিয়োগ নিয়ে বড় বার্তা দিয়েছেন তিনি। শুভেন্দুর কথা অনুযায়ী, “পাহাড়ের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, উন্নতির রোড ম্যাপ তৈরি। এখানে ঘুরতে নয়, কাজ করতে আসি।”

তৃণমূল আমলে পাহাড় বঞ্চিত হয়েছে বলে অভিযোগ। কার্যত সেই ‘রাগে’ই দীর্ঘদিন ধরেই পাহাড়বাসী গেরুয়া শিবিরকে সমর্থন করেছেন। সেই ‘ঋণে’র কথা বারবার শোনা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে। এবার কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় পাহাড়ে দ্রুত উন্নতি হবে বলে জানিয়েছেন শুভেন্দু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবার কার্শিয়াংয়ে জনকল্যাণ শিবিরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন, সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্পের সুবিধা যেমন নাগরিকরা পাবেন, তেমনভাবেই এলাকার পরিকাঠামো উন্নয়নের রোডম্যাপ তৈরি হয়েছে। তিনি বলেন, “পাহাড়ের উন্নয়নের জন্য রোডম্যাপ তৈরি। ধীরে ধীরে সব হবে। কেন্দ্র ও রাজ্য সরকার মিলে এই কাজ করবে। আপনারা নিশ্চিত থাকুন।”

শুভেন্দু জানিয়েছেন, কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ তৈরি হবে। কেন্দ্রীয় সরকারের ‘খেলো ইন্ডিয়া, জড়ো ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে খেলার জন্য পরিকাঠামো উন্নয়ন করা হবে। স্টেডিয়াম থেকে অন্যান্য উন্নয়নে জোর দেওয়া হবে। এ ছাড়াও ১ জুলাই থেকে পঞ্চায়েত এলাকাগুলিতে শুরু হবে ১২৫ দিনের কাজ। এছাড়াও, আগামী এক মাসের মধ্যে পুলিশের নিয়োগ হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে ৩৩  শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে জানিয়েছেন শুভেন্দু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.