তেলের গোডাউনে ভয়াবহ আগুন! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার (Nandakumar) এলাকায়। কালো ধোয়ায় ঢেকে যায় এলাকা। ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরিস্থিতি আয়ত্তে আনার জন্য পুলিশের পাশাপাশি আধা সেনাও নামে। দমকল কর্মীরা দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। ওই গোডাউনের কি বৈধ? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, নন্দকুমার থানার বাখরাবাদে ওই গোডাউনে আগুন (Nandakumar Fire) লাগে। আজ, সোমবার সকালে ওই গুদামে আগুন দেখা যায়। সেখানে প্রচুর পরিমাণে কাটা তেল মজুত ছিল বলে খবর। ফলে নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ে। রাস্তার ধারেই ওই গোডাউন। প্রবল কালো ধোয়ায় ঢেকে যায় আকাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দাদের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলা হয়। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ভিতরে কাটা তেল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায় বলে খবর।
আরও পড়ুন:
পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছেছিল আধা সেনাও। যান চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। বেশ কিছু সময়ের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে গোডাউনটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। কীভাবে আগুন লাগল? ওই তেলের গোডাউনটি কি অবৈধ? দমকলের ছাড়পত্র কি ছিল? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, শর্ত কী?
-
বিপর্যয়কালে নেটওয়ার্ক, ইন্টারনেট ছাড়াই পৌঁছে যাবে জরুরি বার্তা! জেনে নিন কীভাবে
-
শুটিং সেটে হুলস্থূল! নথ গিলে ফেললেন শেহনাজ গিল, ভিডিও দেখে উদ্বিগ্ন ভক্তমহল
-
স্বামীর মৃত্যুর সুবিচার, সন্তানদের দায়িত্ব, মুখ্যমন্ত্রীর রাজধর্ম পালনে মুগ্ধ হালিশহরের নিহত তৃণমূল কর্মীর স্ত্রী
-
দিনের পর দিন বেঙ্গালুরুতে কাজ! গভীর রাতে বাংলাদেশে ফেরার চেষ্টা করতেই কীর্তি ফাঁস ৩ বাংলাদেশির