Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Siliguri Fire

শিলিগুড়ির প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে খাক কয়েক কোটির সামগ্রী!

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার ভিতরে থাকা প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী এবং প্লাস্টিক দানার বস্তায়।

অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৩:১৪

link
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৩:১৪

options
link
শিলিগুড়ির প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে খাক কয়েক কোটির সামগ্রী! zoom
দাউদাউ করে জ্বলছে শিলিগুড়ির প্লাস্টিক কারখানা। নিজস্ব ছবি।
Advertisement

সোমবার সকালে শিলিগুড়ির প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Siliguri Fire)। শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ ওই প্লাস্টিক কারখানায় আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার ভিতরে থাকা প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী এবং প্লাস্টিক দানার বস্তায়।

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। পাশাপাশি দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কারখানার ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শহরের বিভিন্ন প্রান্ত থেকেও আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যায়। কারখানার পাশেই রয়েছে আরও একাধিক কারখানা ও গুদাম। ফলে আগুন পাশের কারখানা ও গুদামে ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিক ও স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে দমকল কর্মীরা প্রথম থেকেই পার্শ্ববর্তী কারখানা ও গুদামগুলিতে আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেই ব্যবস্থা করেন। নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

কারখানা ও সংলগ্ন গুদামের ভিতরে থাকা সমস্ত শ্রমিককে নিরাপদে বাইরে বের করে নিয়ে আসা হয়। প্রচুর পরিমাণে প্লাস্টিক ও অন্যান্য দাহ্য সামগ্রী থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রায় চার ঘণ্টার টানা চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে কারখানার বিপুল পরিমাণ সামগ্রী পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, থাকলেও তা সঠিকভাবে ব্যবহার করা হয়েছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও কয়েক ঘণ্টার এই অগ্নিকাণ্ডে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সেবক রোড সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.