বারাকপুর শিল্পাঞ্চলের একের পর এক পুরসভায় তৃণমূল কাউন্সিলররা পদত্যাগ করছেন। ভাটপাড়া, উত্তর বারাকপুর, হালিশহর, নোয়াপাড়া পুরসভায় গণইস্তফা দেখা গিয়েছে কাউন্সিলরদের। এবার টিটাগড় পুরসভায় তৃণমূল কাউন্সিলররা ইস্তফা দিলেন। পুরসভার উপ পুরপ্রধান-সহ মোট ৬ জন এদিন পদ থেকে ইস্তফা দিলেন। পরিষেবা কীভাবে মানুষজন পাবেন? আগামী দিনে এই পুরসভা ভেঙে যাবে কি? সেসব প্রশ্ন উঠেছে।
এই বিষয়ে আরও খবর
রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেস নেতাদের প্রকাশ্যে তেমন দেখা যাচ্ছে না। উত্তর ২৪ পরগনার বারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল কার্যত ধরাশায়ী। শিল্পাঞ্চলে উড়েছে গেরুয়া আবির। ফলপ্রকাশের পর থেকে তৃণমূল কাউন্সিলররা বিভিন্ন জায়গায় ইস্তফা দিচ্ছেন। এবার টিটাগড়ে ৬ কাউন্সিলর পদত্যাগ করলেন। ভাটপাড়া, উত্তর বারাকপুর, হালিশহর, নোয়াপাড়া পুরসভায় তৃণমূল কাউন্সিলররা গণইস্তফা দিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখাল টিটাগড় পুরসভাও। প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান ভাইস চেয়ারম্যান-সহ একাধিক কাউন্সিলর আজ, শুক্রবার ইস্তফা দিলেন।
পদত্যাগী কাউন্সিলরদের দাবি, বর্তমান পরিস্থিতিতে মানুষের প্রয়োজনীয় পরিষেবা দেওয়া ও এলাকার সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না। নির্বাচনের ফলপ্রকাশের পর দলীয় বা জেলা নেতৃত্বও তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি বলে অভিযোগ।
এদিন সাংবাদিক বৈঠকে নিজেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তাঁরা। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী, ভাইস চেয়ারম্যান মহম্মদ জলিল, কাউন্সিলর মুজিবর রহমান, সরস্বতী দেবী, আশা শর্মা ও ইনাম খান। ২৩ ওয়ার্ডের টিটাগড় পুরসভায় ইতিমধ্যেই দু’জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। আগামী সোমবার আরও কয়েকজন কাউন্সিলর পদত্যাগ করতে পারেন বলে সূত্রের খবর। ফলে পুরসভার প্রশাসনিক পরিস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়েছে। সাংবাদিক বৈঠকে পদত্যাগী কাউন্সিলরদের দাবি, বর্তমান পরিস্থিতিতে মানুষের প্রয়োজনীয় পরিষেবা দেওয়া ও এলাকার সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না। নির্বাচনের ফলপ্রকাশের পর দলীয় বা জেলা নেতৃত্বও তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি বলে অভিযোগ। মানুষের কাছে দায়বদ্ধতা ও ব্যক্তিগত সম্মানের কথা ভেবেই তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদ ছাড়লেও সামাজিক কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা।
বারাকপুরের বিধায়ক বিধায়ক কৌস্তভ বাগচির দাবি, কাউন্সিলরদের পদত্যাগে নাগরিক পরিষেবা ব্যাহত হবে না। মানুষ সমস্ত পরিষেবা পাবেন। তবে কারও বিরুদ্ধে দুর্নীতি বা অন্য কোনও অভিযোগ থাকলে পদত্যাগ করেও রেহাই মিলবে না। এমনই মন্তব্য করেন তিনি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!
-
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে



