প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসানসোলের (PM Modi in Asansol) সভায় মোবাইল চুরির অভিযোগ। ৫০টি মোবাইল চুরি হয়েছে বলে দাবি। একদল যুবক মোবাইল চুরি করেছে বলে অভিযোগ। তাঁদের দলে নাবালকও রয়েছে বলে দাবি। পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরই কয়েকজন যুবক ও এক নাবালককে আটক করেছে হিরাপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বৃহস্পতিবার আসানসোলের পোলো গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর মোদির (PM Modi in Asansol) জনসভা ছিল। হিরাপুর থানার অন্তর্গত ওই মাঠে ভিড় করেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। অনেকে আবার দেশের প্রধানমন্ত্রীকে দেখতে এসেছিলেন। অভিযোগ, এই ভিড়ের সুযোগ নিয়েই মোবাইল চুরি করেছে একদল যুবক।
আরও পড়ুন:
অভিযোগকারীদের দাবি, ভিড়ের সুযোগ নিয়ে প্রায় ১০-১২জন যুবকের দল এই কাণ্ড ঘটিয়েছে। পকেটের চেন খুলে মোবাইল চুরি করা হয়েছে বলে অভিযোগ। মোদির সভায় আসা এক মহিলা বলেন, “মোদিজিকে দেখতে এসেছিলাম। আমার ছেলের মোবাইল চুরি করেছে।ওরা প্রায় ১০-১২ জন ছিল। দল বেধে এই কাজ করেছে।” কৃষ্ণনগর থেকে আসানসোল যাওয়া এক বিজেপি সমর্থক বলেন, “আমার মোবাইল চুরি গিয়েছে। থানায় অভিযোগ দায়ের করব।” এক যুবক বলেন, “আমার-সহ কমবেশি ৫০ জনের মোবাইল চুরি গিয়েছে। ভিড়ের সুবিধা নিয়ে এই কাজ করেছে ওরা।” নাবালক-সহ কয়েকজন যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্টান্টবাজি’! গুরুত্ব দিতে নারাজ তারেকের সরকার
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার