প্রেমিকাকে নলি কেটে খুনের পর নিজের শরীরে ছুরি চালালেন ব্যক্তি! সাতসকালে হাড়হিম কাণ্ডের সাক্ষী সোদপুর (Sodepur)! ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মহিলার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক। মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
দু’জনকেই উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে যুবতীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন যুবক। ঘটনাস্থলে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম গীতা দাস। বয়স ৪০ বছর। তাঁর প্রেমিক সুভাষ দাস। বয়স ৪৫ বছর। বুধবার সকালে সোদপুর ফিউচার গেটের সামনে প্রেমিকাকে ছুরি দিয়ে কোপায় যুবক! রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন যুবতী। চিৎকার শুনে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। হাড়হিম দৃশ্য দেখে অবাক হয়ে যান সকলে। স্থানীয়দের মধ্যে কয়েকজন যুবককে বাধা দিতে যান। অভিযোগ তাঁদের উপরও হামলা চালায় যুবক।
এরপরই নিজের শরীরে ছুরি চালায় যুবক। রক্তাক্ত অবস্থায় লুঠিয়ে পড়েন তিনিও। দু’জনকেই উদ্ধার করে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে যুবতীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন যুবক। ঘটনাস্থলে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “সকালে চা খেতে বেরিয়ে দেখি এই কাণ্ড। মেয়েটিকে কোপানোর পর, ছেলেটি নিজের উপর ছুড়ি চালিয়েছে। ওরা এলাকার কেউ নন।” আরেক জন বলেন, “পাশেই একটি পুকুর রয়েছে। সেখানে অনেক ছেলে-মেয়ে আসেন। নেশা করে। আগের দিন অন্য এক যুবক-যুবতীকে ঝামেলা করতে দেখেছিলাম। বাধা দিই। এগুলি বন্ধ হওয়া উচিত।” এই ঘটনায় আতঙ্কের পরিবেশ এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘জেন জি-জেন আলফা শব্দগুলো ভারতীয় সংস্কৃতি নয়’, ‘লক্ষ্মণ’ সুনীলের মন্তব্যে কটাক্ষের ঝড়
-
এবার বিশ্বভারতীতেও ‘ককরোচ’দের তাণ্ডব! দুর্নীতির পোস্টরে ছেয়ে গেল ক্যাম্পাস চত্বর
-
স্বাধীনতা দিবস স্পেশাল ডিপিতে দেশাত্মবোধের ছোঁয়া চাই? এআইকে এই ৫ প্রম্পট দিলেই কেল্লাফতে!
-
৯ ঘণ্টা লোডশেডিং, রাত ৮টায় বন্ধ দোকান-বাজার, আলোর খোঁজে ভারতের দ্বারস্থ অন্ধকার বাংলাদেশ!
-
‘যন্তর মন্তরে শাবানাজির মতো জেন জি’রা ছিলেন!’ ‘নর্দমার প্রজন্ম’র পর ফের বিস্ফোরক কঙ্গনা