স্ত্রীয়ের সঙ্গে অশান্তির জের। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী। মৃতের নাম সুরাজ মাঝি। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীয়ের সঙ্গে অশান্তির কারণেই বছর ২৮ এর যুবক গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হন। তবে কেন এবং কি নিয়ে অশান্তি তা এখনও স্পষ্ট নয়। এমনকী স্বামী-স্ত্রীয়ের সম্পর্কে কোনও তৃতীয় ব্যক্তির উপস্থিতি! তার জেরেই এই ঘটনা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
উত্তর ২৪ পরগনার, কাঁচরাপাড়া পুরসভার ২২ নম্বর এলাকার বাসিন্দা মৃত সুরাজ মাঝি। হালিশহর জুট মিলে কাজ করতেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঝে মধ্যেই স্বামী এবং স্ত্রীয়ের মধ্যে অশান্তি লেগে থাকত। রবিবার রাতে দুজনের মধ্যে অশান্তি বড়সড় আকার নেয়। এমনকী আজ সোমবার সকালেও দুজনের মধ্যে ফের অশান্তি হয় বলে দাবি স্থানীয়দের। এরপরেই এদিন সকালে নিজের বাড়িতে ঘরের মধ্যে বাসের আরার সঙ্গে ওড়না জড়িয়ে আত্মঘাতী হন ওই যুবক।
আরও পড়ুন:
পরিবারের লোকজন সেই ঘটনা দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি সুরাজকে উদ্ধার করে নিয়ে আসেন কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে (Kalyani JNM Hospital)। হাসপাতাল আনার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় পুলিশে। শুরু হয়েছে তদন্ত। অশান্তির কারণ জানতে পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে দেহটি উদ্ধার করে কল্যাণী জহরলালের মেমোরিয়াল হাসপাতালের (Kalyani JNM Hospital) পুলিশ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। রিপোর্ট আসলেই মৃত্যুর বিষয়ে আরও স্পষ্ট হওয়া যাবে বলে দাবি পুলিশের। এদিকে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শোকের ছায়া পরিবারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বন্ধু’ ইরানের পিঠে ছুরি! নিজেকে বাঁচাতে তেহরানের আস্থা ভেঙে বোমাবর্ষণের পথে পাকিস্তান
-
গঙ্গার গ্রাসে গোটা ভূতনি, বন্যা পরিস্থিতি চাক্ষুস করে আঁতকে উঠলেন আধিকারিকরা
-
৯১ বছরেও তরতাজা তরুণী! অবিশ্বাস্য ভল্টের ভিডিও ভাইরাল হতেই শিরোনামে মার্কিন বৃদ্ধা
-
লক্ষ্মীবারেই কৌশিকী অমবস্যা! তারাপীঠ মন্দিরে যাওয়ার আগে রইল সমস্ত খুঁটিনাটি
-
সেপ্টেম্বরেই পুজোর বোনাস জুটমিল শ্রমিকদের! উন্নয়নে বাংলাকে গুজরাট করার ডাক অর্জুনের