দেবব্রত মণ্ডল, বারুইপুর: বাইকের চাবি কেড়ে নেওয়ায় বচসা। সেই থেকে হাতাহাতি। তারপরই ছুরির আঘাতে মৃত্যু হল এক যুবকের। তিন যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ যুবকের সঙ্গীদের। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য।
মৃত যুবকের নাম শুভঙ্কর মণ্ডল। তিনি বারুইপুর থানার মাদারাট গ্রাম পঞ্চায়েতের টগরবেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। সঙ্গে ছিল তাঁর দুই বন্ধু। তাঁদের মধ্যে একজন নাবালক। শনিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ অপরিচিত স্থানীয় তিন যুবক তাঁদের পথ আটকায়। জগায়, অরূপ ও ভূতো নামে তিনজন শুভঙ্করদের বাইকের চাবি কেড়ে নেয় বলে অভিযোগ। সেই সময় বচসা বাঁধে তাঁদের। তা থেকে হাতাহাতি। মৃত যুবকের সঙ্গীরা অভিযোগ করেছে এরপরই ছুরি নিয়ে হামলা চালায় ওই তিন স্থানীয় যুবক। শুভঙ্কর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় তিন যুবক সেখান থেকে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় শুভঙ্করকে বাইকে করে তার দুই সঙ্গী বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশে খবর যায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃত শুভঙ্করের সঙ্গে থাকা এক নাবালক ও বাবাই নামে দু’জনকে আটক করেছে পুলিশ। এদিকে অভিযুক্ত জগাই নস্করকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাকি দু’জন পলাতক। আরও কয়েকজনকে আটক করেছেন তদন্তকারীরা। অভিযুক্ত জগাই বলেন, “এলাকায় চুরি হয়েছিল তাই অপরিচিতদের দেখে ওদের থামাই আমরা। পরে জানতে পারি ওরা এলাকায় আত্মীয়ের বাড়িতে এসেছিল। মদ্যপ অবস্থায় ছিল তিনজনই। বাইক থামাতেই আমাদের দিকে তেড়ে আসে শুভঙ্কর। ঝামেলা বাধে। আমার গলা চেপে ধরে ও। লোক নিয়ে আসার হুমকি দেয়। পরে আমি বাড়ি চলে যাই। তারপর কী হয়েছে জানি না।” ঘটনার তদন্তে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?