অর্ণব দাস, বারাসত: নিজের নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণ। দোষী সাব্যস্ত করে বাবাকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত আদালত। সাজা প্রাপকের নাম মনোজিৎ মল্লিক (৪২)। তাঁর বাড়ি নিউটাউন থানা এলাকায়।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের এপ্রিল মাসের শেষের দিকে মনোজিতের স্ত্রী নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তিনি কাজে গেলেই বাড়ি ফাঁকা থাকার সুযোগে নিজের বছর বারোর মেয়েকে ধর্ষণ করত গুণধর। কাউকে যাতে কিছু না জানায় তার জন্য লাগাতার হুমকিও দেওয়া হত। লাগাতার এই নির্যাতন সহ্য করতে না পেরে নাবালিকা তাঁর মাকে জানালে পুলিশের দ্বারস্থ হন তিনি। তৎক্ষণাৎ মনোজিতকে গ্রেপ্তার করে পুলিশ।
তিন বছরের বেশি এই মামলা চলার পর গত শুক্রবার অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত করে আদালত। এরপর সোমবার তাঁর সাজা ঘোষণা হয়। মামলার সরকারি আইনজীবী গৌতম সরকার বলেন, “১০জন সাক্ষী ও প্রমানের ভিত্তিতে দোষীর সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড-সহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয়েছে। অনাদায়ে আরও ২ বছর জেল হবে। সঙ্গে দোষীর আরও তিন বছর অতিরিক্ত সাজা ঘোষণা করেছেন বিচারক। সবকটি সাজাই একসঙ্গে চলবে।”
সর্বশেষ খবর
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?
-
পেট্রলে ইথানল মিশিয়ে ব্যবহারের পরিণাম কী? সুপ্রিম কোর্টে কেন্দ্র বলল, ‘সবটাই পরীক্ষার স্তরে’
-
মন্দিরের প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’র অভিযোগ, কী বলছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথের স্বামী?
-
চেতলা অগ্রণীর দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী! চক্ষুদান করবেন? কী জানাল ক্লাব