প্রায় ছ’মাস নিখোঁজ মেয়ে। সন্তানের খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরেও লাভ হয়নি কিছুই। এবার মেয়ের ছবি-সহ প্ল্যাকার্ড নিয়ে তারাপীঠে (Tarapith) অসহায় বাবা অর্ধেন্দু সিংহ। মুখ্যমন্ত্রী তারামায়ের কাছে আসবেন শুনে দৌড়ে এসেছেন তিনি। শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে মেয়েকে খোঁজার কাতর আর্জি জানাতে চান বাবা।
অর্ধেন্দু সিংহ বলেন, “গত প্রায় ৬ মাস ধরে মেয়ে নিখোঁজ। কোথায় গিয়েছে, কী করছে কিছুই জানা যায়নি। পুলিশের কাছে বারবার গিয়েছি। সেভাবে সাহায্য পায়নি। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে যাওয়ার চেষ্টা করেছি। পারিনি। ঘরে স্ত্রী অসুস্থ। আমি মেয়ের খোঁজে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছি। মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়ে, মেয়েকে খোঁজার আর্জি জানাতে চাই।”
আরও পড়ুন:

জানা গিয়েছে, গত ১৩ মার্চ থেকে নিখোঁজ রয়েছেন অর্ধেন্দুবাবুর মেয়ে অমৃতা সিংহ। ঘটনার পর সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে পুলিশের পাশাপাশি সিআইডিরও সহযোগিতা নেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। দীর্ঘ সময় কেটে যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে পরিবারের। মেয়ের খোঁজে অর্ধেন্দুবাবু ইতিমধ্যেই বীরভূমের বিভিন্ন এলাকা চষে ফেলেছেন। মেয়ের ছবি-সহ প্ল্যাকার্ড নিয়ে রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গাতেও ঘুরেছেন। কিন্তু কোথাও কোনও সূত্র পাওয়া যায়নি।
মায়াপুরে গিয়েও নিখোঁজ মেয়েকে খোঁজাখুঁজি করেছেন। মায়াপুর ইসকন মন্দির-সহ বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। প্ল্যাকার্ডে থাকা ছবি দেখিয়ে মেয়ের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেন। কিন্তু কেউই আশার কথা তাঁকে শোনাতে পারেনি। ফলে একপ্রকার হতাশ হয়েই বীরভূমে ফিরে আসেন অর্ধেন্দুবাবু। এই পরিস্থিতিতে এবার খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আশার আলো খোঁজার চেষ্টা করছেন উদ্বিগ্ন বাবা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ছেলের সঙ্গে একই কুঠুরিতে বন্দি নির্মল! সময় কাটছে কীভাবে?
-
‘খেলাচ্ছলে’ জোড়া উইকেট, ঈশানদের চমক দিয়ে কীভাবে বল হাতেও সফল? রহস্য ফাঁস বৈভবের
-
খাড়গের সভাস্থলে ‘শুদ্ধিকরণ’, ২০ দিন ঘুম ভাঙল রাহুলের, দলিতের অপমানে সুবিচার দাবি
-
ডেঙ্গু নির্মূলের লক্ষ্যে ‘স্পেশাল ড্রাইভে’ অগ্নিমিত্রা, এসপ্ল্যানেড থেকে পুরনিগম ও মেট্রোর যৌথ অভিযান
-
‘শেখের বেটি আয়তাছে’, হাসিনার সমর্থনে স্লোগান-মিছিল, চট্টগ্রাম থেকে ধৃত ২