নাবালিকাকে পর্যটন কেন্দ্রে একা পেয়ে হাত-পা বেঁধে শ্লীলতাহানি! গোপনাঙ্গে হাত দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আদালতে চলে মামলা। ওই ঘটনায় সাজা শোনাল আদালত। ধৃত যুবককে পাঁচ বছরের সাজা শোনাল আরামবাগ (Arambagh) মহকুমা আদালত। ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি।
পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি ১০ বছর বয়সী ওই নাবালিকা ঠাকুমার সঙ্গে হুগলির গোঘাট এলাকার একটি পর্যটন কেন্দ্রে গিয়েছিল। কিছু সময় পর ঠাকুমার নজর এড়িয়ে ওই নাবালিকা একাই খেলছিল। সেসময় ওই যুবক পিছন থেকে তাকে জাপটে ধরেছিল। দুপুরবেলা ওই পর্যটন কেন্দ্র ফাঁকাই ছিল। সেই সুযোগে ওই কিশোরীকে জোর করে মুখ চেপে ধরা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, নাবালিকার হাত-মুখ বেঁধে ফেলা হয়েছিল! তার গোপনাঙ্গে হাত দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
পরে তাকে একা সেখানে ফেলে রেখে অভিযুক্ত পালিয়ে যায়। স্থানীয়রা পরে ওই কিশোরীকে সেখান থেকে উদ্ধার করে। ঠাকুমাও চলে আসে সেখানে। বাড়ি ফিরে নির্যাতিতা গোটা ঘটনার কথা মাকে জানায়। ঘটনার কথা শিউড়ে ওঠে পরিবারের সদস্যরা। কালবিলম্ব না করে নাবালিকার মা গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত তদন্তে নেমে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে।
আরামবাগ (Arambagh) মহকুমা আদালতে শুরু হয় মামলা। আজ, বুধবার আরামবাগ মহকুমা আদালত যুবককে দোষী সাব্যস্ত করে। পাঁচ বছরের কারাদণ্ড শোনানো হয়। এছাড়াও পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক কিশানলাল আগরওয়াল। রায় শুনে স্বস্তি পেয়েছে নাবালিকার পরিবার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কে হিন্দু, কে…’ করাচির মন্দিরে গণেশ মূর্তিতে তুলির টান মুসলিম শিল্পীর, ভিডিও মন জিতল নেটপাড়ার
-
শুক্রে ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমেও, পুজোর মুখে চরম ভোগান্তির আশঙ্কা
-
উপনির্বাচনের জেরে উচ্চমাধ্যমিকের সেমিস্টারের দিনক্ষণ বদল, জেনে নিন নয়া পরীক্ষাসূচি
-
‘ওঁরা গরু জবাই করত যা আমার জন্য অধর্ম’, কানাডা থাকাকালীন ‘তিক্ত’ অভিজ্ঞতা ভাগ নিরামিষাশী মাধবনের
-
অসুর ও সিংহের কাঁধে পা রেখেই কেন দাঁড়ান দেবী দুর্গা? শাস্ত্রীয় মতে রয়েছে গভীর ব্যাখ্যা