অর্ণব দাস, বারাকপুর: বিয়ের রাতে মৃত্যু স্বামীর। দেহ আগলে বসে রইল স্ত্রী। মঙ্গলবার সকালে নববধূকে আটক করল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় সোদপুরের ঘোলায়। খুন নাকি আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ।
অভি দাস এবং বিউটি রায়ের মধ্যে দীর্ঘদিনের প্রেম। বাড়ি থেকে মেনে না নেওয়ায় মঙ্গলবার রাতে বাড়ি থেকে পালিয়ে ঘোলা নবপল্লি এলাকায় এক বন্ধুর ভাড়া বাড়িতে বিয়ে করে অভি এবং বিউটি । তারপর বিউটি বাড়ি ফিরে যেতে চাইলে তাঁকে ফিরে যেতে বাধা দেয় অভি। সেই সময় তাঁদের মধ্যে গণ্ডগোল হয় বলে অভিযোগ।। আর তারপরেই মৃত্যু হয় অভি দাস নামে ওই যুবকের। সারারাত স্বামীর মৃতদেহ আগলে সেখানেই বসেছিলেন তাঁর স্ত্রী।
সকালবেলা বাড়ির মালিক প্রথম এই মৃতদেহ দেখতে পায়। তারপরই ঘটনা জানাজানি হতে ছুটে আসে এলাকার মানুষজন। এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি বিবাহিত স্ত্রীকে আটক করে নিয়ে যায় পুলিশ। অশান্তির জেরে খুন নাকি আত্মহত্যার তদন্তে ঘোলা থানার পুলিশ। ক্ষোভে ফেটে পড়েছে মৃতের পরিবারের লোকজনও।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে