Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Memari

একা পেয়ে শিশুর যৌন হেনস্তা! কাউকে না বলার হুমকি, মেমারিতে গ্রেপ্তার যুবক

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকায়। সাতগেছিয়া এলাকা থেকে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৪:০৬

link
সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৪:০৬

options
link
একা পেয়ে শিশুর যৌন হেনস্তা! কাউকে না বলার হুমকি, মেমারিতে গ্রেপ্তার যুবক zoom
মেমারিতে শিশুর 'যৌন হেনস্তা'। প্রতীকী ছবি।
Advertisement

সাত বছরের শিশুকন্যাকে যৌন হেনস্তা! গ্রেপ্তার প্রতিবেশী যুবক। তাঁর বিরুদ্ধে পকসো আইনের ধারা যুক্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকায়। সাতগেছিয়া এলাকা থেকে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিকাশ ঘড়ুই। বয়স ২৪ বছর। তিনি সাতগেছিয়া এলাকার বাসিন্দা। প্রতিবেশী শিশুকন্যা যুবকের বাড়ি খেলতে যেত বলে জানা গিয়েছে। অভিযোগ, মাস খানেক আগে শিশুকন্যাকে একা পেয়ে তাকে যৌন হেনস্তা করেন যুবক। আরও অভিযোগ, কাউকে কিছু বললে তা ভালো হবে না বলেও হুমকি দেন যুবক। প্রথমে কাউকে বিষয়টি কাউকে জানায়নি নাবালিকা। কিন্তু তারপর থেকেই মনমরা ও অসুস্থ ছিল শিশুটি। তবে পরিবার জিজ্ঞাসা করলে শনিবার বাবা-মাকে বিষয়টি জানায় সে। তারপরই থানায় অভিযোগ জানায় শিশুটির পরিবার।

Advertisement

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে মেমারি থানার পুলিশ। সাতগেছিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার ধৃতকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। অভিযুক্তের কড়া সাজা দাবি করেছে শিশুটির পরিবার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.