Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Lotus Tea

বদলের বাংলায় ‘পদ্ম চা’ চাষের উদ্যোগ, বাগানেই ফুটবে কমল

নতুন স্বাদের এই চায়ের বাজারদর হবে অন্তত ৮ থেকে ১০ হাজার টাকা কেজি।

রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ০৯:৫২

link
রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ০৯:৫২

options
link
বদলের বাংলায় ‘পদ্ম চা’ চাষের উদ্যোগ, বাগানেই ফুটবে কমল zoom
মাঝেরডাবরি চা বাগানে 'পদ্ম চা' চাষের পরিকল্পনা
Advertisement

‘পদ্ম চা’। ভালো চাহিদা আছে, রয়েছে বাজারদরও। আর তাই চা বাগানেই এবার পদ্ম চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘পদ্ম চা’ তৈরির ভাবনা মাঝের ডাবরি চাবাগান কর্তৃপক্ষর। আর সেই চা তৈরির জন্য পদ্ম ফুটবে এই চা বাগানেই। বাড়তি পদ্ম লাগলে তা বাইরে থেকে আনারও ব্যবস্থা হচ্ছে। চায়ের পাতার সঙ্গে পদ্ম ফুলের পাপড়ি মিশিয়ে তৈরি হবে এই নতুন চা। নতুন স্বাদের এই চায়ের বাজারদর হবে অন্তত ৮ থেকে ১০ হাজার টাকা কেজি।

কিন্তু হঠাৎ করে পদ্ম চা তৈরির এই উদ্যোগ নিল কেন এই চা বাগান কর্তৃপক্ষ? মাঝের ডাবরি চাবাগানের ম্যানেজার চিন্ময় ধর বলেন, “পদ্ম আমাদের জাতীয় ফুল। আর পদ্মের অনেক গুনাগুণ রয়েছে। সেই গুনাগুণকে আমরা চায়ের চুমুকে আনতে চাইছি। এর আগে গোল্ড টি, নীল টি, রোজ টি তৈরি করে সফলতা পেয়েছি। তাই এবার পদ্ম চা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পুজোর আগেই এই চা বাজারে আনতে চাই আমরা।”

Advertisement

কিন্তু কিভাবে তৈরি হবে এই চা? মাঝের ডাবরি চাবাগান সুত্রে জানা গিয়েছে ঠিক চায়ের পাতার মতোই নির্দিষ্ট নিয়মে পদ্ম ফুলের পাপড়িকে ফ্যাক্টরিতে অত্যাধুনিক পদ্ধতিতে মেশিনের মাধ্যমে শুকিয়ে তা চা পাতার সঙ্গে প্রক্রিয়াকরণে দেওয়া হবে। আর তাতেই পদ্ম ফুলের সব ভেষজ গুনাগুণ চাপাতার গুনাগুণের সঙ্গে মিশে পদ্ম চা তৈরি হবে। এই চায়ে পদ্ম ফুলের স্বাদ ও গন্ধ অটুট থাকবে। তবে চাপাতার সঙ্গে নির্দিষ্ট অনুপাতে মিশবে পদ্ম ফুলের পাপড়ি। আর সেসব নিয়ে এখনো গবেষণা চলছে ডুয়ার্সের মাঝের ডাবরি চাবাগানে।

তবে এক শ্রেণির মার্কেটিং এক্সপার্টরা জানাচ্ছেন রাজ্যে পালাবদলের পর পদ্ম চা তৈরি আসলে একটি উৎকৃষ্ট মার্কেটিং কৌশল। রাজ্য ও কেন্দ্রে এখন পদ্মফুলের সরকার রয়েছে। ফলে এই বাজারে পদ্ম ফুলের এই চা যে সহজেই বাজার পাবে তা জেনেই এই উদ্যোগ নিয়েছে এই চাবাগান কর্তৃপক্ষ। ডুয়ার্সের নাম করা চা বাগানগুলোর মধ্যে এখন আলিপুরদুয়ারের মাঝের ডাবরি অত্যন্ত উল্লেখযোগ্য নাম। এবার বদলের বাংলায় সেখানেই তৈরি হবে ‘পদ্ম চা’।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.