অর্ণব দাস, বারাকপুর: মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের অজ্ঞাতে চক্রব্যুহে ঢুকে কৌরবপক্ষের হাতে বন্দি হয়ে গিয়েছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন-পুত্র অভিমন্যু। আর আজকের রাজনীতির মাটিতে খোদ অর্জুনের জন্যই তৈরি হচ্ছে ‘ব্যুহ’! নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় পা রাখলেই সেভাবে বন্দি হয়েল পড়বেন বারাকপুরের ‘বাহুবলী’ বিজেপি নেতা অর্জুন সিং। এমনই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সোমবার কামারহাটি পুরসভায় ২৯ নং ওয়ার্ড এলাকায় দলের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে অর্জুনকে একহাত নিলেন মদন। স্পষ্ট বললেন, ”কামারহাটিতে ঢুকতে চাইলে, ঢুকতে পারবে, কিন্তু বেরতে আর পারবে না।”
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি, বেলঘরিয়ায় শুটআউটে গ্রেপ্তার-সহ সাম্প্রতিক একাধিক ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে তোলপাড় ফেলেছে। শাসক-বিরোধী চরম দ্বন্দ্ব শুরু হয়েছে। যাদবপুরের নজিরবিহীন অশান্তির ঘটনা নিয়ে তৃণমূলকেই দুষছে বাম, বিজেপি। উলটোদিকে, বাম ও অতি বাম আঁতাঁতকে দায়ী করেছে শাসক শিবির। এসবের মাঝে বারাকপুরের প্রাক্তন সাংসদ, বিজেপির অর্জুন সিং আবার তৃণমূল-সিপিএমের ‘গট আপ’ তত্ত্ব সামনে এনেছিলেন। তা মোটেই পছন্দ হয়নি শাসকদলের নেতানেত্রীদের।
এরই জবাব দিতে গিয়ে সোমবার মদন মিত্র বলেন, ”অনেকে এখানে ঢুকে দাঙ্গা তৈরির চেষ্টা করছে, সব বুঝতে পারছি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এখানে অশান্তির চেষ্টা হচ্ছে। কিন্তু এখানকার জনতা খুব সচেতন। জেনে রাখুন, অর্জুন সিং যদি নিজের এলাকা ছেড়ে এখানে এসে কিছু করতে চায়, তাহলে এখানে ঢুকতে পারবে, কিন্তু বেরতে পারবে না। কে অর্জুন? বিজেপিই তো ওকে বসার চেয়ার দেয় না। আগে নিজের জায়গা ঠিক করুক, তারপর অন্য জায়গার কথা ভাববে।” এর পাশাপাশি মদনের আরও আক্রমণ, ”যারা যারা নিয়মিত মজদুর ভবনে যাচ্ছেন, আমরা তাদের উপর নজর রাখছি কিন্তু। আপনি নিজেও জানেন না কী হবে।”
মদনের এই হুঁশিয়ারির পালটা দিতে গিয়ে অবশ্য বারাকপুরের ‘বাহুবলী’ নেতা বেশ ঠান্ডা গলাতেই বললেন, ”কামারহাটিতে তো আমি জন্মলগ্ন থেকেই যাই। ওটা কোনও ব্যাপার না। আমি বলছি, ওঁর যেখানে বাড়ি, সেই ভবানীপুরে আমি যদি যাই, তাও আমার সঙ্গে যারা থাকবে, তারাই ওকে চড়-থাপ্পড় মেরে দেবে।”
সর্বশেষ খবর
-
মসজিদে মাইক খোলার প্রতিবাদ মিছিলের সম্মতি দিলেও মাইকে ‘না’! আর কী শর্ত দিল হাই কোর্ট?
-
৫ বছর ধরে গলা পর্যন্ত জলে ডুবে কিশোর! অসুস্থতা নাকি ‘অশরীরীর প্রভাব’? হইচই বেলডাঙায়
-
মার্কিন প্রেমিকাকে খুন করে পালানোর ছক! জার্মানির বিমানবন্দরে গ্রেপ্তার ভারতীয় ছাত্র
-
তরুণীকে ঠোঁটঠাসা চুম্বনকাণ্ডে উদিত নারায়ণকে খোঁচা শানুর! বললেন, ‘কাউকে চুমু খাইওনি…’
-
নেতাজির আদর্শে জেন জি-র নতুন দল ‘আজাদ হিন্দ পার্টি’, মেন্টর প্রপৌত্র চন্দ্র বসু