সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সাগরদ্বীপে যাতায়াতের পথ আরও সুগম করতে মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু তৈরির জন্য প্রাথমিক প্রক্রিয়া চলছে। এপর্যন্ত সাগরের কচুবেড়িয়ায় মোট ২২ জন জমিদাতাকে ক্ষতিপূরণের ৪৮ লক্ষ টাকার ড্রাফট প্রদান করা হয়েছে। সেতু ও অ্যাপ্রোচ রোড তৈরির জন্য মঙ্গলবার মুড়িগঙ্গার একপারে কচুবেড়িয়ার দিকে জমিদাতাদের দ্বিতীয় দফায় ক্ষতিপূরণের ড্রাফট প্রদান করা হয়। আগে কাকদ্বীপের দিকের ৮জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
কচুবেড়িয়ার দিকে সেতু নির্মাণের জন্য মোট ৩৯ জনের জমি ও পানবরজ অধিগ্রহণ করবে রাজ্য সরকার। এপর্যন্ত ২২ জনের জমি অধিগ্রহণ করা হয়েছে। তাঁদের হাতেই সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়। সাগরের বিডিও কানহাইয়াকুমার রায় জানান, “এদিন দ্বিতীয় দফায় মোট ১৪জন জমিদাতাকে ১৯ লক্ষ টাকার ড্রাফট ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে। প্রথম দফায় গত ৩ মে মোট আটজন জমিদাতাকে ক্ষতিপূরণ হিসেবে ২৯ লক্ষ টাকার ড্রাফট দেওয়া হয়েছিল। এদিন জমির মালিকদের হাতে ক্ষতিপূরণের ড্রাফট তুলে দেন সাগরদ্বীপের বিডিও-সহ স্থানীয় সাগর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ বালেশ্বর এবং বিএলআরও শুভ্রাংশু ঘটক।
এদিকে কাকদ্বীপের বিডিও ঋক গোস্বামী জানান, মুড়িগঙ্গার অপরপারে কাকদ্বীপে লট নম্বর ৮ এর দিকে এদিনই প্রথম দফায় ৮ জনের জমি অধিগ্রহণ করা হয়। ৮ জন জমিদাতাকে ৪০ লক্ষ টাকার ড্রাফট প্রদান করা হয়। এটা কাকদ্বীপের লট নম্বর আটের দিকে। লট নম্বর ৮ এর দিকে মোট ১৩৯ জন জমির মালিকের জমি অধিগ্রহণ করার কথা রয়েছে।
সর্বশেষ খবর
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?
-
হাওড়া স্টেশনে আকাশি রঙের ট্রলি দেখেই চিৎকার স্নিফার ডগ ‘মার্কো’র! খুলতেই চক্ষু চড়কগাছ
-
ভোটকোশীতে চোখের সামনে মৃত্যু! চালকের বুদ্ধিতে বেঁচে বাড়ি ফিরলেন সিউড়ির সন্দীপরা
-
পৃথিবীর বাইরেও আছে প্রাণের অস্তিত্ব! রহস্য উন্মোচনে মহাশূন্যে পাড়ি নাসার টেলিস্কোপের