অর্ণব দাস, বারাকপুর: কৌস্তভ বাগচীর উপর প্রাণঘাতী হামলার ছক। আদালত থেকে ফেরার পথে বিজেপি নেতার গাড়িতে হামলার চেষ্টার অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা কামারহাটি পুরসভার অন্তর্গত বেলঘরিয়ায়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা। অভিযোগ, পুলিশ প্রাথমিকভাবে অভিযোগ নিলেও এফআইআর নম্বর দেয়নি। ইতিমধ্যেই এবিষয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন তিনি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে কোর্টের কাজ সেরে বাড়ি ফিরছিলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। রথতলার মুখে সিগন্যালে দাঁড়ায় গাড়ি। সেই সময় তন্দ্রাছন্ন ছিলেন বিজেপি নেতা। তিনি জানান,আচমকা তাঁর নিরাপত্তারক্ষীরা চিৎকার করেন। তাতেই তিনি দেখেন, দুই যুবক বাইক নিয়ে দ্রুত গতিতে চম্পট দিচ্ছেন। কৌস্তভের অভিযোগ,ওই যুবকরা প্রাণঘাতী হামলার ছক কষেছিল। তাঁদের হাতে ছিল ধারালো অস্ত্র।
তড়িঘড়ি বেলঘরিয়া থানার দ্বারস্থ হন বিজেপি নেতা। অভিযোগ, এক ঘণ্টা ধরে অপেক্ষার পর তিনি জেনারেল ডায়েরি করতে পেরেছেন। তবে তখনও এফআইআর নেয়নি। এদিকে তাঁর সাফ দাবি, এফআইআর নম্বর না নিয়ে তিনি থানা ছাড়বেন না। ইতিমধ্যেই এবিষটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। কৌস্তভ বাগচীর দাবি, তৃণমূল বিরোধী পোস্ট করায় এই হামলা। তবে এবিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সর্বশেষ খবর
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা
-
প্রকৃতির ডাকেই মিলবে ভবিষ্যতের দিশা, বিশ্ব পরিবেশ দিবসে বার্তা ‘ইউনিসেফ’-এর
-
‘শেখানো তোতাপাখি’ করে রেখেছিলেন সিবিআইয়ের আইনজীবী! বিস্ফোরক অভয়ার বাবা
-
উত্তপ্ত উত্তর দমদম, ত্রাণ পাচারের গাড়ি আটকে চেয়ারম্যানের অফিসে ভাঙচুর, মারধর কাউন্সিলরকে
-
‘তারিখ পে তারিখ’, তবুও আদালতে গরহাজির, বনগাঁ কাণ্ডে মিমির বিরুদ্ধে চার্জশিট!