রাজ্যে প্রথমবার হতে চলেছে ‘কৌশল মহোৎসব’। এটি একটি রোজগার মেলা। মঙ্গলবার বালুরঘাটে এই মেলার আয়োজন করা হবে। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের সহায়তায় এবং বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে বালুরঘাটে এই রোজগার মেলা হতে চলেছে। এই মেলায় ১০০টি বেসরকারি প্রতিষ্ঠানের স্টল থাকবে। তার মধ্যে উইপ্রো, টাটা গ্রুপ, অ্যাক্সিস-সহ ৫০ টি’র বেশি নামী সংস্থা থাকবে। এখানে অন্তত ৭ হাজারের বেশি নিয়োগের সুযোগ থাকবে বলে খবর।
মঙ্গলবার বালুরঘাট স্টেডিয়ামে কৌশল মহোৎসবের আয়োজন করা হবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সোমবার মেলার শেষ পর্যায়ে প্রস্তুতি খতিয়ে দেখেন জেলাশাসক বালা সুভ্রমনিয়াম টি। জানা গিয়েছে, এই রোজগার মেলায় প্রায় ১০০টি বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ থাকবে। কৌশল মহোৎসবে অংশগ্রহণের জন্য জেলার সকল যুবক যুবতীকে আহ্বান জানানো হয়েছে। তাঁদের দক্ষতা যাচাই করে অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। গোটা দেশের বিভিন্ন বেসরকারি সংস্থা বালুরঘাটের মেলায় অংশ নেবে।
আরও পড়ুন:
বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “বালুরঘাটে এই মেলার আয়োজনের জন্য কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের মন্ত্রী জয়ন্ত চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রীর কর্মসংস্থানের উদ্যোগ বাস্তবায়িত হবে। বালুরঘাট ও তার আশপাশের শিক্ষিত বেকার যুবক যুবতীদের এই মেলায় উপস্থিত থাকতে আহ্বান করছি।”
গোটা দেশজুড়েই কৌশল মহোৎসব পালনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই দেশের ১০টি জায়গায় কৌশল মহোৎসবের আয়োজন হয়েছে। এবার বাংলার বালুরঘাটে এই রোজগার মেলা হতে চলেছে। মনে করা হচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই রোজগার মেলায় বেকার যুবক-যুবতীরা অংশগ্রহণ করবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!