Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Katwa student goes missing

প্রোজেক্টের কাজে জয়পুর গিয়েছিলেন বাংলার পড়ুয়া, চলন্ত ট্রেন থেকে ভ্যানিশ! উদ্বিগ্ন পরিবার

প্রিয়াংশুর বাবা প্রসূন দেবনাথ, জেঠু প্রদীপ দেবনাথ-সহ ছ'জন ছেলের খোঁজে উত্তরপ্রদেশে গিয়েছেন।

ধীমান রায়
ধীমান রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১২:১২

link
ধীমান রায়
ধীমান রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১২:১২

options
link
প্রোজেক্টের কাজে জয়পুর গিয়েছিলেন বাংলার পড়ুয়া, চলন্ত ট্রেন থেকে ভ্যানিশ! উদ্বিগ্ন পরিবার zoom
নিখোঁজ প্রিয়াংশু দেবনাথ। ছবি- জয়ন্ত দাস।
Advertisement

ভিনরাজ্যে চলন্ত ট্রেন থেকে নিখোঁজ কাটোয়ার ছাত্র। প্রোজেক্টের কাজে সহপাঠীদের সঙ্গে জয়পুর গিয়েছিলেন কলকাতার একটি বেসরকারি কলেজের ম্যানেজমেন্ট পড়ুয়া। ফেরার পথে উত্তরপ্রদেশে চলন্ত ট্রেন থেকে নিখোঁজ হয়ে গেলেন কাটোয়ার পানুহাটের বাসিন্দা প্রিয়াংশু দেবনাথ নামে ওই ছাত্র। বৃহস্পতিবার রাত থেকে তাঁর কোনও খোঁজ নেই। খবর পেয়ে উত্তরপ্রদেশে পৌঁছে গিয়েছেন পরিবারের সদস্যেরা। নিখোঁজ ছাত্রের ছবি দিয়ে সামাজিক মাধ্যমেও খোঁজ শুরু করেছে পরিবার।

গত ২০ অগস্ট কলেজের প্রোজেক্টের কাজে ১২ জন পড়ুয়া মিলে জয়পুর গিয়েছিলেন। প্রতাপ এক্সপ্রেসে কলকাতায় ফিরছিলেন তাঁরা। বৃহস্পতিবার রাতে কানপুর স্টেশন ছাড়ার পর প্রিয়াংশু তাঁর মোবাইল ফোন চার্জে বসিয়ে এক বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা জানান। কিন্তু তারপর নিজের আসনে আর ফেরেননি তিনি। পরিবারের দাবি, রেলপুলিশের কাছে অভিযোগ জানানোর পরে ট্রেনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়। তাতে প্রিয়াংশুকে ওই ট্রেনেই কলকাতার দিকে ফিরতে দেখা গিয়েছে বলে জানা যায়। রেলপুলিশের সঙ্গে কথা বলে পরিবারের সদস্যদের অনুমান, উত্তরপ্রদেশের ফতেপুর ও খাগা স্টেশনের মাঝামাঝি কোনও জায়গায় চলন্ত ট্রেন থেকে প্রিয়াংশু নিখোঁজ হয়ে থাকতে পারেন। খবর পেয়েই প্রিয়াংশুর বাবা প্রসূন দেবনাথ, জেঠু প্রদীপ দেবনাথ-সহ ছ’জন কলকাতা হয়ে উত্তরপ্রদেশে রওনা দেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ-এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রতাপ এক্সপ্রেস কলকাতায় ফিরে এলেও প্রিয়াংশু ফেরেননি। তাঁর জুতো, ব্যাগ এবং মোবাইল ফোন অবশ্য ট্রেন থেকে উদ্ধার হয়েছে বলে পরিবার সূত্রে খবর। প্রদীপ বলেন, “রেল পুলিশের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অনুমান করা হচ্ছে, ফতেপুর ও খাগা স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেন থেকে নিখোঁজ হয়ে গিয়েছে প্রিয়াংশু। এখনও কোনও হদিশ পাইনি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ-এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.