কল্যাণ চন্দ, বহরমপুর: ভোটের মাঝে রাজনৈতিক বিতর্ক, সংঘে হামলার হুমকি দিয়ে চিঠি। এসবের মাঝে আবাসিক, সন্ন্যাসীদের নিরাপত্তা ইস্যুতে চিন্তা বেড়েছিল। তাই মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন জানিয়েছিলেন সংঘের ভারপ্রাপ্ত কার্তিক মহারাজ। ভোট মিটতেই তা পেলেন তিনি। এখন থেকে কেন্দ্রীয় বাহিনীর চার জওয়ান থাকবেন ভারত সেবাশ্রমের নিরাপত্তায়। কার্তিক মহারাজও ব্যক্তিগতভাবে পাবেন সেই সুরক্ষা।
সন্ন্যাসীদের রাজনৈতিক যোগ চব্বিশের লোকসভা ভোটে (2024 Lok Sabha Election) একটি ইস্যু হয়ে উঠেছিল। নির্বাচনী জনসভা থেকে সন্ন্যাসীদের যোগ নিয়ে মন্তব্য করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুর্শিদাবাদের বেলডাঙায় ভারত সেবাশ্রমের ভারপ্রাপ্ত কার্তিক মহারাজের নাম করেই তাঁর মন্তব্য ছিল, “আমি ভারত সেবাশ্রম সংঘকে সম্মান করতাম। কিন্তু যে লোকটা ভোটের সময় বুথে তৃণমূলের (TMC) এজেন্টকে বসতে দেন না, তাঁকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ, তিনি গেরুয়া পরে ‘ডায়রেক্ট পলিটিক্স’ করছেন। আপনি রাজনীতি করুন, আপত্তি নেই। কিন্তু সরাসরি বিজেপির প্রতীকটা বুকে নিয়ে করুন।” এই মন্তব্যে যথেষ্ট শোরগোল পড়ে বিভিন্ন মহলে। কার্তিক মহারাজ (Kartik Maharaj)এই মন্তব্যের সরাসরি তীব্র নিন্দা করেন।
[আরও পড়ুন: ‘বাংলার বকেয়া মেটান’, শপথগ্রহণ অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়ে মোদিকে আর্জি দেবের]
কার্তিক মহারাজের অভিযোগ, তাঁকে এভাবে অপমান করা হচ্ছে, জোর করে রাজনৈতিক যোগসূত্র তৈরির ‘ষড়যন্ত্র’ চলছে। এমনকী বেলডাঙা (Beldanga) ভারত সেবাশ্রমের উপর হামলার হুমকি আসছে বলেও অভিযোগ করেন তিনি। কেন্দ্রীয় নিরাপত্তার (Central Force)আবেদন করেন। ভোট মিটতেই তা পেলেন তিনি। এবার থেকে চারজন জওয়ান থাকবে তাঁর নিরাপত্তায়। যদিও কার্তিক মহারাজের দাবি, নিজের জন্য নয়, তিনি আশ্রমের জন্যই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছিলেন। তা পেয়ে খুশি এখন।
[আরও পড়ুন: ‘শপথের আগেই ২৪ লাখ পড়ুয়ার জীবন নষ্ট’, NEET ইস্যুতে মোদিকে নিশানা রাহুলের]
সর্বশেষ খবর
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’