সুবীর দাস, কল্যাণী: বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চেয়েছিল সপ্তম শ্রেণির ছাত্র। তা শুনেই বকাবকি করেন মা। সাফ জানিয়ে দেন, অনুমতি দেওয়া হবে না। তাতেই চরম অভিমান হয় ছাত্রের। পরিণতি হল মর্মান্তিক। ঘর থেকে উদ্ধার হয়েছে নাবালকের ঝুলন্ত দেহ। ঘটনাস্থল নদিয়ার কল্যাণী। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, ওই নাবালকের নাম দেবরতি তপাদার। বয়স ১৪ বছর। কল্যাণী পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সীমান্ত তালতলা এলাকার বাসিন্দা সে। বাবা-মায়ের সঙ্গে থাকত সে। এলাকারই স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত সে। সূত্রের খবর, সম্প্রতি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল সে। স্বাভাবিকভাবেই মায়ের কাছে অনুমতি চায় দেবরতি। কিন্তু অনুমতি মেলেনি। উলটে মায়ের বকুনি খেতে হয় তাকে। এরপর সে ঘরে চলে যায়। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘরে কিশোরের গলায় ফাঁস দেওয়া দেহ দেখতে পান মা।
বধূর আর্তনাদে প্রতিবেশীরা ছুটে যান। তড়িঘড়ি দেবরতিকে নামিয়ে নিয়ে যাওয়া হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা তখনই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। ছেলের এই মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। মায়ের কথায়, “এমন কাণ্ড ঘটাতে পারে ভাবতে পারিনি।”
সর্বশেষ খবর
-
‘বন্দে মাতরম’-এর আগেই গাওয়া যাবে রাজ্যসঙ্গীত, বড়সড় সিদ্ধান্ত মাদ্রাজ হাই কোর্টের
-
অন্নপূর্ণার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
-
পরকীয়ায় বাধা! স্বামীকে বিষ খাইয়ে ‘খুন’ স্ত্রীর, বাবাকে মারতে সাহায্য মেয়েরও!
-
বচসার পর ট্রেনে সহযাত্রীর উপর অগ্নিনির্বাপক স্প্রে বিদেশি যুবকের! পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু
-
সকাল-সন্ধ্যা ধূপ জ্বালান? ডায়াবেটিসের ঝুঁকি ডেকে আনছেন না তো?