টিনের ঘর নির্মাণ করে কর্মচারীর থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন ক্যাফের মালিক। সেখানেই বুধবার রহস্যজনকভাবে মৃত্যু হল ২৩ বছর বয়সি ওই কর্মচারীর। কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর চা বাগানের কাছে ঘটনাটি ঘটে। পুলিশের প্রাথমিক অনুমান, টিনের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বৃহস্পতিবার তাঁর দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
মৃতের নাম দ্বীপায়ন দাস। তিনি হরিণঘাটার কুরুমবেরিয়া দত্তপাড়া এলাকার বাসিন্দা। দ্বীপায়ন কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর চা বাগানের কাছে একটি ক্যাফেতে তিন বছর ধরে কাজ করতেন। দ্বীপায়নের বাবা শান্তি দাস জানিয়েছেন, ক্যাফেতে কাজে সুবিধার জন্য ওই এলাকাতেই থাকতেন ছেলে। ক্যাফের মালিকই তাঁর থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। একটি টিনের ঘর তৈরি করে দিয়েছিলেন দ্বীপায়নকে। সেই ঘরেই থাকতেন তিনি। বুধবার সন্ধ্যায় ওই ঘরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বীপায়ন গুরুতর আহত হন।
আরও পড়ুন:
দ্বীপায়নকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কল্যাণী এইমস হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা দ্বীপায়নকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে এসে পরিবারের সদস্যরা দেখতে পান, ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দ্বীপায়নের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট