মায়ের বকুনি খেয়ে আত্মহত্যার চরম সিদ্ধান্ত নিল নবম শ্রেণির এক কিশোরী। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কল্যাণী থানার অন্তর্গত মদনপুর শান্তিনগর এলাকায়। পরিবার সূত্রে খবর, পড়তে যাওয়া নিয়ে মায়ের সঙ্গে অশান্তি হয়েছিল ওই কিশোরীর। এরপর নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মৃতের নাম ডালিয়া সিং (১৪)। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার পড়তে যাওয়া নিয়ে মা সোনামণি সিংয়ের সঙ্গে ডালিয়ার কথা কাটাকাটি হয়েছিল। পরে সোনামণি কাজে বেরিয়ে যান। কিছুক্ষণ পরে ডালিয়ার বাবা বাড়িতে ফিরে দেখতে পান, মেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের মা সোনামণি সিং জানিয়েছেন, পড়তে যাওয়া নিয়ে ঝামেলার পরেও মেয়ের সঙ্গে স্বাভাবিক কথা হয়েছে তাঁর। কাজে বেরোনোর সময় মেয়ে তাঁকে বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যেতে বলেছিল। সেই সময় বালিশ নিয়ে মেয়েকে ঘুমোতে যেতেও দেখেছেন সোনামণি। এর ঘণ্টাখানেকের মধ্যে তিনি খবর পান, ডালিয়া আত্মঘাতী হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ। পরিবারের সদস্যদের এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সই জাল কাণ্ডে হাজিরা দিতে কলকাতা ফিরলেন অভিষেক, বিমানবন্দরেই উঠল ‘চোর’ স্লোগান
-
স্কুলে গোমাংস, হিন্দু বন্ধুকে জোর করে খাওয়ানোর চেষ্টা মুসলিম ছাত্রের! তারপর…
-
হরিদ্বারে ‘বার’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে বিতর্কে ইমরান! ধর্মীয় ভাবাবেগ আঘাতের অভিযোগে শুটিংয়ে ধুন্ধুমার
-
এআই সামারি ভুল তথ্য দিলে দায় গুগলের! আদালতের রায়ে কী জবাব সংস্থার?
-
দিল্লিতেও ঘরছাড়া তৃণমূল, পার্থর গুঁতোয় দলীয় অফিস ফিরল পুরনো ঠিকানায়