Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬
Kalyan Banerjee

অভিষেকের পর এবার মমতাকে ‘হুঁশিয়ারি’, একুশের প্রস্তুতিতে ফের বেসুরো কল্যাণ!

বাঁকুড়ায় একুশের সমাবেশের প্রস্তুতি বৈঠকে থেকে কল্যাণের স্পষ্ট বার্তা, 'যদি এঁদের কাউকে আবার দলে নেন। আমি আর থাকব না।'

Advertisement
টিটুন মল্লিক
টিটুন মল্লিক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৮:৩০

link
টিটুন মল্লিক
টিটুন মল্লিক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৮:৩০

options
link
অভিষেকের পর এবার মমতাকে ‘হুঁশিয়ারি’, একুশের প্রস্তুতিতে ফের বেসুরো কল্যাণ! zoom
অভিষেকের পর এবার মমতাকে 'হুঁশিয়ারি' কল্যাণের।

ভোটে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক খোলনলচেটাই বদলে গিয়েছে। দু’ভাগে ভাগ হয়ে গেছে জোড়াফুল শিবির। সুপ্রিমো হিসেবে মমতাকে অতীত করে নিজেদের ‘আসল’ তৃণমূল হিসেবে দাবি করেছে ঋতব্রতরা। দল ভারী সে শিবিরে বর্তমানে বিধায়কের সংখ্যা প্রায় ৭০ ছুঁইছুঁই। তৃণমূলের দুই শিবিরেই বর্তমানে একুশের সমাবেশের দ্বৈরথ। প্রস্তুতিও তুঙ্গে। এই আবহেই এবার ঋতব্রত শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হুঁশিয়ারি দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় (Kalyan Banerjee)। বাঁকুড়ায় একুশের সমাবেশের প্রস্তুতি বৈঠকে থেকে কল্যাণের স্পষ্ট বার্তা, “যদি এঁদের কাউকে আবার দলে নেন। আমি আর থাকব না।”

ভোটে কোমর ভাঙার পর থেকে একে একে তৃণমূল সুপ্রিমোর হাত ছেড়েছেন দলের বিধায়ক-সাংসদ। ছায়াসঙ্গী হিসেবে যে নেতারা মমতার আগে-পিছে থাকতেন সর্বদা। তাঁর বর্তমানে নাম লিখিয়েছেন ‘ভালো’ তৃণমূলে। ‘দিদির প্রিয়’কেষ্ট থেকে ভরসার চন্দ্রিমা-ববি, সকলেই বর্তমানে সেই শিবিরে। অন্যদিকে ভোটে হারের পর রাজ্যসভাতেও ধস নেমেছে ঘাসফুল শিবিরে। তৃণমূল ছেড়ে ২০ সাংসদ বর্তমানে বিজেপি সমর্থিত দল এনসিপিআইতে যোগ দিয়েছেন। তাঁদের ‘বেইমান’ আখ্যা দিয়ে এবার মমতাকে আল্টিমেটাম দিলেন কল্যাণ। মমতাকে হুঁশিয়ারি দিয়ে কল্যাণ বলেন, “যদি এঁদের কাউকে ফিরিয়ে নেন, তাহলে আমি দল ছেড়ে চলে যাব। আমি পাবলিকলি বলব, এই লোকগুলোকে নিয়েছেন বলেই আমি দল ছাড়লাম।” শনিবার বাঁকুড়ায় কালীঘাট তৃণমূলের একুশের প্রস্তুতি সভায় সাংসদ মহুয়া মৈত্রকে সঙ্গে নিয়ে কর্মীদের উদ্দেশে রক্ত-গরম বার্তা দিতে শোনা যায় কল্যাণকে। কর্মীদের উদ্দেশে কল্যাণ বলেন, “কোনও আপসোস নয়, যাঁরা গেছে যাক। নিজেদের তীর যেন ঘুরে না যায়। সেটা দেখতে হবে।” পাশাপাশি ভোটের ভরাডুবির জন্য দলের একাংশের সিদ্ধান্তকে এদিন ফের কাঠগড়ায় তোলেন কল্যাণ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভোটে হারের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কল্যাণ বলেছিলেন, “আইপ্যাকের সিদ্ধান্তেই ভোটে পর্যুদস্তু হয়েছে তৃণমূল। সংগঠনকে মান্যতা দিলে এই অবস্থা হত না।” প্রার্থী বাছাইতে ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের সিদ্ধান্তেই দল সর্বস্বান্ত হয়েছে বলে দাবি করেছিলেন কল্যাণ। অভিষেকের পর এবার কল্যাণের নিশানায় খোদ নেত্রীও! প্রসঙ্গত, দিন দুয়েক আগেই ভিডিও বার্তায় মমতা বলেছিলেন, ‘শিবির-বদলুদের উদ্দেশে মমতা বলেছিলেন, যাঁরা যাবার ২১ জুলাইয়ের আগে চলে যান।’ এবার মমতাকে নিশানা করে কী ইঙ্গিত দিতে চাইছেন ‘বেসুরো’ কল্যাণ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.